↓
লেখক পরিচিতি
উইকিপিডিয়া থেকে
কালীপ্রসন্ন সিংহ (২৩ ফেব্রুয়ারি ১৮৪০ - ২৪ জুলাই ১৮৭০ মতান্তরে ১৮৭১ ) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন। সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতোম প্যাঁচার নক্শা। ঊনবিংশ শতকের বাংলা-সাহিত্য আন্দোলনের তিনি অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। মাত্র উনত্রিশ বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। তিনি বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। বহু বিধবা দুখিনীর জীবন পরিবর্তন এর জন্য তিনি অকাতরে দান করেছেন। তিনি ' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের' প্রিয় ছাত্র ছিলেন।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗