মুস্তাফিজুর

মুস্তাফিজুর

জন্ম: 2016 — বর্তমানে জীবিত

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

মুস্তাফিজুর রহমান (জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৯৫) সাতক্ষীরায় জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাহাতি মিডিয়াম বোলিং করে থাকেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে আবাহনী লিমিটেড, খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি। এছাড়া ২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি "সানরাইজার্স হায়দ্রাবাদ" দলে খেলছেন । এবং সম্প্রতি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ -তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি । তিনিই একমাত্র খেলোয়াড় যিনি উভয় একদিনের আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে 'ম্যান অফ দ্যা ম্যাচ' পুরস্কার লাভ করেন। আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে মুস্তাফিজুর রহমান আবারও আইসিসির সেরা একাদশের অন্তভু্ক্ত হন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই গৌরব অর্জন করেন। বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন নিয়েছেন। যে চিকিৎসা নিয়ে কিছুদিন বিশ্রামে থাকতে হয়। ওই বিশ্রাম শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗