লেখক পরিচিতি
উইকিপিডিয়া থেকে
জেরোম রবিন্স (ইংরেজি: Jerome Robbins; ১১ অক্টোবর ১৯১৮ - ২৯ জুলাই ১৯৯৮) ছিলেন একজন মার্কিন পরিচালক, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও মঞ্চ প্রযোজক। তিনি ব্রডওয়ে মঞ্চে এবং চলচ্চিত্র ও টেলিভিশনে ধ্রুপদী বেলে নৃত্য বিষয়ক কাজ করেছেন। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ও কল্পনাধর্মী নৃত্য পরিচালক ছিলেন। মঞ্চে তার উল্লেখযোগ্য কাজগুলো হল অন দ্য টাউন, পিটার প্যান, হাই বাটন শুজ, দ্য কিং অ্যান্ড আই, দ্য পাজামা গেম, বেলস আর রিংগিং, ওয়েস্ট সাইড স্টোরি, জিপসি ও ফিডলার অন দ্য রুফ। রবিন্স পাঁচটি টনি পুরস্কার এবং দুটি একাডেমি পুরস্কার অর্জন করেছেন। ১৯৬১ সালে ওয়েস্ট সাইড স্টোরি চলচ্চিত্রের জন্য রবার্ট ওয়াইজের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন এবং একাডেমি সম্মানসূচক পুরস্কার অর্জন করেন।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗