রণজিত সিংহ

রণজিত সিংহ

জন্ম: 1872 — মৃত্যু: 1933

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

রণজিত সিংহ (গুজরাতি: રણજીતસિંહજી; জন্ম: ১০ সেপ্টেম্বর, ১৮৭২ - মৃত্যু: ২ এপ্রিল, ১৯৩৩) ব্রিটিশ ভারতের কাঠিয়াওয়ার এলাকার সাদোদারে জন্মগ্রহণকারী নওয়ানগরের শাসক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেট খেলেছেন। এছাড়াও, প্রথম-শ্রেণীর ক্রিকেটে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেন রঞ্জি ডাকনামে পরিচিত রঞ্জিতসিংজী। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছেন। পাশাপাশি ডানহাতে স্লো বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি। তাকে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম হিসেবে বৈশ্বিকভাবে বিবেচনা করা হয়। নেভিল কারদাস তাকে ‘দ্য মিডসামার নাইট’স ড্রিম অব ক্রিকেট’ হিসেবে আখ্যায়িত করেন। ক্রিকেট খেলায় ব্যাটিং করে নতুন ধারার সূচনা করেন ও বিপ্লব আনেন।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗