রাহুল সাংকৃত্যায়ন

রাহুল সাংকৃত্যায়ন

জন্ম: 1893 — মৃত্যু: 1963

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

রাহুল সাংকৃত্যায়ন তথা কেদারনাথ পাণ্ডে (৯ এপ্রিল, ১৮৯৩ – ১৪ এপ্রিল, ১৯৬৩), ছিলেন ভারতের একজন স্বনামধন্য পর্যটক, বৌদ্ধ সহ বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত, মার্কসীয় শাস্ত্রে দীক্ষিত। তিনি তার জীবনের ৪৫ বছর ব্যয় করেছেন বিভিন্ন স্থানে ভ্রমণ করে। তিনি বৈজ্ঞানিক বস্তুবাদের তাত্ত্বিক ব্যাখ্যাকারী হিসেবেও প্রসিদ্ধ ছিলেন। বলা হয়েছে তিনি হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক। ভোলগা থেকে গঙ্গা তার অন্যতম বিখ্যাত গ্রন্থ। বৌদ্ধ দর্শনে তার পাণ্ডিত্য ছিল অসামান্য। কাশীর পণ্ডিতমণ্ডলী তাঁকে "মহাপণ্ডিত" আখ্যায়িত করেছিলেন।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗