লেখক পরিচিতি
উইকিপিডিয়া থেকে
এই নিবন্ধের শিরোনামের সাথে মিল আছে এমন নিবন্ধের জন্য অস্কার (দ্ব্যর্থতা নিরসন) দেখুন। অস্কার ফিঙ্গাল ও'ফ্ল্যাহারটি উইলস ওয়াইল্ড (১৬ অক্টোবর, ১৮৫৪ – ৩০ নভেম্বর, ১৯০০) একজন আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। তার জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। তিনি বহু ছোট গল্পও রচনা করেছেন। এছাড়া তিনি ফ্রিম্যাসন্স সোসাইটির সদস্য ছিলেন। ভিক্টোরীয় যুগের লন্ডন শহরে তিনি অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। তিনি তার চাতুর্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তবে এক বিখ্যাত বিচারের রায়ের ফলে তার সাফল্যের পরিসমাপ্তি ঘটে এবং তাকে বড় মাপের অশ্লীলতা এবং সমকামিতার দায়ে কারাদন্ড দেয়া হয়। তিনি ৪৬ বছর বয়সে প্যারিস শহরে মৃত্যুবরণ করেন। তার পিতামাতা ছিলেন ডাবলিনের অ্যাংলো-আইরিশ বুদ্ধিজীবী। ওয়াইল্ড অল্পবয়সেই ফ্রেঞ্চ এবং জার্মান ভাষা দক্ষতার সাথে রপ্ত করেন।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗