আগাথা ক্রিস্টি

আগাথা ক্রিস্টি

জন্ম: 1890 — মৃত্যু: 1976

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

ডেম আগাথা ম্যারি ক্লারিসা ক্রিস্টি, লেডি মালোওয়ান, ডিবিই (১৫ই সেপ্টেম্বর ১৮৯০ – ১২ই জানুয়ারি ১৯৭৬) একজন ইংরেজ লেখিকা ছিলেন। তিনি ৬৬টি গোয়েন্দা উপন্যাস ও ১৪টি ছোটগল্প সংকলন-সহ মোট ৮০টি বই লেখেন। তার রচিত বইগুলোর মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল-এর (Miss Marple) কাহিনিগুলো অন্যতম। তাকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। তার ডাকনাম "দ্য কুইন অফ ক্রাইম" (অপরাধ উপন্যাসের রাণী বা রহস্য সাম্রাজ্ঞী)। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ নাটক দ্য মাউসট্র্যাপ রচনা করেছেন। নাটকটি ১৯৫২ থেকে ২০২০ সাল পর্যন্ত ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চস্থ হয়েছে। এছাড়া তিনি ম্যারি ওয়েস্টম্যাকট ছদ্মনামে ছয়টি উপন্যাস রচনা করেছেন। সাহিত্যে অবদানের জন্য ১৯৭১ সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের ডেম কমান্ডার খেতাবে ভূষিত করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যেকোন ধরনের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক, যে ক্ষেত্রে উইলিয়াম শেকসপিয়ারই কেবল তার সমকক্ষ। তার রচিত বইয়ের প্রায় দুইশত কোটি কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যার চেয়ে কেবলমাত্র বাইবেলই অধিকসংখ্যক বিক্রি হয়েছে। ক্রিস্টির বই সর্বমোট ৫৬টি ভাষায় অনূদিত হয়েছে। ইউনেস্কোর বিবৃতি অনুসারে তিনি একমাত্র লেখক যার রচনা সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনূদিত হয়েছে, ওয়াল্ট ডিজনি কর্পোরেশনের সম্মিলিত কাজই কেবল এ রেকর্ড ছাড়িয়েছে।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗

Goodreads থেকে

Author of দ্য মার্ডার অন দ্য লিঙ্কস, আগাথা ক্রিস্টি ৫০, and And Then There Were None

সূত্র: Goodreads ↗

বইসমূহ (২৮)

পৃষ্ঠা ১ / ২  ·  মোট ২৮ টি বই