লেখক পরিচিতি
উইকিপিডিয়া থেকে
মাওলানা মুহিউদ্দিন খান (১৯ এপ্রিল ১৯৩৫ - ২৫ জুন ২০১৬) একজন বাংলাদেশী সাংবাদিক, সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও মাসিক মদীনার সম্পাদক। তাকে বাংলা ভাষায় সীরাত সাহিত্যের জনক বলা হয়। মাওলানা মুহিউদ্দীন খান ১৯৩৫ সালের ১৯ এপ্রিল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছয়চির গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ময়মনসিংহের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলারআনসার নগরে। পিতা বিশিষ্ট সাধক পুরুষ, প্রবীণ শিক্ষাবিদ মৌলভী হাকিম আনছার উদ্দিন খান, মাতা মোছাঃ রাবেয়া খাতুন। ২০১৬ সালের ২৫ জুন মারা যাওয়ার পূর্ব পর্যন্ত মাসিক মদীনার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মুফতী মুহাম্মাদ শফী উসমানীর রচিত মা’রেফুল কোরআনের বাংলা অনুবাদ করেছেন তিনি।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗Goodreads থেকে
Author of জীবনের খেলাঘরে, রাষ্ট্রবিজ্ঞান, ভূ-বিজ্ঞান ও অন্যান্য প্রসংগ, and ইসলাম ও সমকালীন বিস্ময়কর কয়েকটি ঘটনা
সূত্র: Goodreads ↗