লেখক পরিচিতি
উইকিপিডিয়া থেকে
সন্দীপন চট্টোপাধ্যায় (২৫ অক্টোবর ১৯৩৩ - ১২ ডিসেম্বর ২০০৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। বিগত বিশ শতকের পাঁচের দশকের অন্যতম গদ্যকার যিনি বিষয় নির্বাচনে ও আঙ্গিকের প্রয়োগে স্বতন্ত্র ছিলেন। তিনি বাংলা সাহিত্যের 'আভাঁ গার্দ' লেখকগোষ্ঠীর অন্যতম। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল ক্রীতদাস ক্রীতদাসী (১৯৬১), সমবেত প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য গল্প (১৯৬৯), এখন আমার কোনো অসুখ নেই (১৯৭৭), হিরোশিমা মাই লাভ (১৯৮৯), কলকাতার দিনরাত্রি (১৯৯৬) ইত্যাদি। তিনি বঙ্কিম পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗Goodreads থেকে
Author of গল্পসমগ্র - ১ম খণ্ড | Golposamagra-1, গল্পসমগ্র - ২ | Golposamagro-2, and উপন্যাস সমগ্র -১ | Uponyas Samagra -1
সূত্র: Goodreads ↗