স্টেফানি মাইয়ার

স্টেফানি মাইয়ার

জন্ম: 1973 — বর্তমানে জীবিত

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

স্টেফানি মাইয়ার (ইংরেজি: Stephenie Meyer; জন্মনাম মরগ্যান; জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৭৩) একজন মার্কিন কিশোর ঔপন্যাসিক এবং চলচ্চিত্র প্রযোজক, তিনি তার ভ্যাম্পায়ার রোমাঞ্চকর ধারাবাহিক টোয়াইলাইটের জন্য সুপরিচিত। টোয়াইলাইট উপন্যাস সমূহ বিশ্বজোড়ে খ্যাতি অর্জন করে এবং ১০০ মিলিয়নেরও অধিক বই বিক্ৰি হয়, একইসাথে ৩৭টি ভিন্ন ভিন্ন ভাষায়ও অনূদিত হয়। ২০০৮ সালে ২৯ মিলিয়ন এবং ২০০৯ সালে ২৬.৫ মিলিয়ন বই বিক্রি করে মাইয়ার ২০০৮ এবং ২০০৯ সালে আমেরিকায় সর্বোচ্চ বইবিক্রেতা লেখক হন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের বইয়ের দোকানসমূহে টোয়াইলাইট ছিল সৰ্বাধিক বিক্ৰি হওয়া বই। টাইম ম্যাগাজিনের ২০০৮ সালে ১০০ জন শীৰ্ষ প্ৰভাবশালী ব্যক্তির তালিকায়" মাইয়ার ৪৯তম স্থান দখল করেন, এবং ২০০৯ সালে বিশ্বের শীৰ্ষ ১০০জন ক্ষমতাধর সেলিব্রেটির তালিকায় ফোর্বস সেলিব্রেটির ২৬তম স্থান লাভ করেন। তার বার্ষিক উপাৰ্জন ৫০ মিলিয়ন ডলারের সীমা অতিক্ৰম করে। ২০১০ সালে বার্ষিক ৪০ মিলিয়ন ডলার উপাৰ্জনকারী হিসেবে ফোর্বস মাইয়ারকে সবথেকে ক্ষমতাধর ৫৯তম সেলিব্রেটির স্থান দেয়।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗