↓
লেখক পরিচিতি
উইকিপিডিয়া থেকে
পণ্ডিত নিখিলরঞ্জন বন্দ্যোপাধ্যায় (১৪ অক্টোবর ১৯৩১ — ২৭ জানুয়ারি ১৯৮৬) মাইহার ঘরানার একজন ভারতীয় ধ্রুপদী সেতার বাদক ছিলেন। কিংবদন্তি বাবা আলাউদ্দিন খানের একজন ছাত্র পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় তাঁর প্রযুক্তিগত গুণাবলীর ও শুদ্ধ প্রয়োগের জন্য পরিচিত ছিলেন। পণ্ডিত রবিশঙ্কর এবং ওস্তাদ বিলায়েত খানের পাশাপাশি তিনি অন্যতম শীর্ষস্থানীয় সেতার বাদক হিসাবে পরিচিত হয়েছিলেন। তিনি সর্বোচ্চ ভারতীয় নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗