হারুকি মুরাকামি

হারুকি মুরাকামি

জন্ম: 1949 — বর্তমানে জীবিত

লেখক পরিচিতি

উইকিপিডিয়া থেকে

হারুকি মুরাকামি (村上 春樹, মুরাকামি হারুকি, জন্ম ১২ জানুয়ারি ১৯৪৯) একজন জনপ্রিয় জাপানি লেখক। তিনি একবিংশ শতাব্দীর প্রথম কোয়ার্টারের পৃথিবীতে জনপ্রিয়তম কথাসাহিত্যি। তার প্রায় সব বই দীর্ঘ কাল যাবৎ আন্তর্জাতিকভাবে বেস্টসেলার হয়ে আসছে। নানা বই বাংলা সহ সারাবিশ্বে মোট ৫০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার বই তার নিজের দেশ জাপানের বাইরেও কয়েক লাখ কপিরও বেশি বিক্রি হয়েছে। দি গার্ডিয়ান-এর স্টিভেন পুলের তার মতে মুরাকামি তার কর্ম ও অর্জনের পৃথিবীর সেরা জীবিত ঔপন্যাসিকদের একজন। সাহিত্যে তার অবদানের জন্য বিভিন্নসময় মুরাকামি বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে বিশ্ব ফ্যান্টাসি পুরস্কার, ফ্র্যাঙ্ক ও'কনর আন্তর্জাতিক ছোট গল্প পুরস্কার, ও ফ্রান্‌ৎস কাফকা পুরস্কার। মুরাকামির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আ ওয়াইল্ড শিপ চেজ (১৯৮২), নরওয়েজিয়ান উড (১৯৮৭), দি ওয়াইন্ড-আপ বার্ড ক্রোনিকেল (১৯৯৪-৯৫), কাফকা অন দি শোর (২০০২) এবং ওয়ানকিউএইটিফোর (২০০৯-১০)। মুরাকামি রেমন্ড কার্ভার এবং জে ডি স্যালিংগারর মত লেখকদের লেখা জাপানি ভাষায় অনুবাদ করেছেন। তবে জাপানের সাহিত্যিকেরা মাঝেমধ্যে তার গল্পগুলো অজাপানি বলে সমালোচনা করে, যেগুলো পাশ্চাত্য লেখক রেয়মন্ড চান্ডলার, ভনেগাট দ্বারা প্রভাবিত বলে ভাবা হয়। তার লেখাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পরবাস্তববাদী, বিষাদগ্রস্থ অথবা অদৃষ্টবাদী, যা গভীরভাবে কাফকায়েস্ক। সমালোচকেরা অনেকেই হারুকির কথাসাহিত্যগুলো ফ্রান্‌ৎস কাফকার একাকীত্বে ভরা উন্মাদনা, শূন্যতা, বিষাদগ্রস্ততা, পরবাস্তবতা ও অর্থহীনতায় ভরা কথাশিল্প হিসেবে উল্লেখ করেন।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗