বইয়ের পরিচয়

ছোটবেলায় মায়েরা বলতো এই আজ অমাবস্যা! সন্ধ্যার পর ছাদে যাবি না , খোলা ছাদে ঘুরবি না, খোলা চুল রাখবি না। কতো কাহিনী লুকিয়ে আছে এই আঁধারের মাঝে। অমাবস্যার কালো রাতে কতো কি ঘটে যায়! কখনো একাকী রাতে হাতছানি আসে দূর অজানা থেকে। কখনো ঘুম ভাঙ্গে চেনা কন্ঠে। কিন্তু জেগে দেখে কেউ নেই, কে ডাকে?! কখনো কবরের পাশ দিয়ে শ্মশান ঘাট দিয়ে যেতে শোনা যায় নুপুরের আওয়াজ । যতো রাত কালো হয় ততো কান্না , অশরীরী হাসি গুলো প্রকট হয়! গলায় দড়ি দেওয়া ছেলেটা কে দেখা যায় ঠিক যেন তাকিয়ে আছে “অমাবস্যার কালো রাত" এর বেলায় জানালা দিয়ে। অনেক দিন আগে মরে যাওয়া মা ডাক দেয় "চল আমার সাথে চল !" কখনো ঘুম ভেঙ্গে দেখা যায় নিজের বিছানায় নিজের পাশে নিজের‌ই বিকৃত মুখ করে নিজের মতো দেখতে কেউ হাসছে। অমাবস্যার কালো আঁধারে ঘটে যায় এমন হাজারো জানা অজানার গল্প নিয়ে লেখা “অমাবস্যার কালো রাত"

লেখক পরিচিতি

হেমেন্দ্রকুমার রায়

1888 – 1963

হেমেন্দ্রকুমার রায় (প্রকৃত নাম: প্রসাদদাস রায়; ১৮ এপ্রিল ১৮৮৮ – ১৮ এপ্রিল ১৯৬৩) একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। হেমেন্দ্রকুমার রায়ের জন্মস্থান কলকাতা। তার পিতার নাম রাধিকাপ্রসাদ রায়। হেমেন্দ্রকুমার রায় মাত্র চৌদ্দ বছর বয়েসে সাহিত্যচর্চা শুরু করেন। ১৯০৩ খ্রিষ্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। ১৩২২ বঙ্গাব্দে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকা নতুনরূপে প্রকাশিত হলে হেমেন্দ্রকুমারের লেখকগোষ্ঠীতে যোগদান করেন। সাপ্তাহিক নাচঘর (১৩৩১ বঙ্গাব্দ) পত্রিকাটি তিনি সম্পাদনা করেছিলেন। এছাড়া মাসিকপত্র রংমশাল প্রভৃতি কয়েকটি পত্রিকার সম্পাদনার সাথেও তিনি যুক্ত ছিলেন। ছোটদের জন্য তিনি ৮০টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল-কুমার, জয়ন্ত (গোয়েন্দা) ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত, বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। হেমেন্দ্রকুমার রায় বড়দের জন্যও বেশ কিছু বই লিখেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য: জলের আলপনা, বেনোজল, পদ্মকাঁটা, ঝড়ের যাত্রী, যাঁদের দেখেছি, বাংলা রঙ্গালয় ও শিশিরকুমার, ওমর খৈয়ামের রুবায়ত প্রভৃতি। তার সিঁদুর চুপড়ি গল্পটি জার্মান ভাষায় অনূদিত হয়ে একটি সংকলন গ্রন্থে স্থান পেয়েছিল। বিমল ও কুমারের অভিযান কাহিনী অবলম্বনে তার বিখ্যাত উপন্যাস যকের ধন দুইবার চলচ্চিত্রায়িত হয়। তিনি সফল গীতিকারও ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →