বইয়ের পরিচয়

"অলাতচক্র (তারানাথ তান্ত্রিকের গল্প)"নিখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিরহস্যের কার্যকারণ যতদিন আমাদের কাছে অজানা থাকবে, ততদিনই আত্মা পরলোক এবং দৈবীশক্তি সম্বন্ধে মানুষের বিশ্বাস অনড় ও অচল থেকে যাবে। কতিপয় ব্যক্তি বিজ্ঞাননির্ভর হয়ে অবিশ্বাসে সব কিছু উড়িয়ে দিতে পারেন, তবু দেখা গেছে চরম বিপদে বা সংকটে সেই সব মানুষই দৈবীশক্তির ওপর ভরসা করছেন। ‘অলাতচক্র’ গ্রন্থের পটভূমি এই আলৌকিক বা আধিদৈবিক ঘটনার ওপর দাঁড়িয়ে। মূল চরিত্র তারানাথ, যাকে পাঠকেরা তারানাথ তান্ত্রিক বলে জারের অনেক আগে থেকেই। তাঁর কিছু দৈবীশক্তিসম্পন্ন মানুষ। এঁদের অভিজ্ঞতা এবং সহযোগিতা গ্রন্থের কাহিনী-কথককে কীভাবে আবিষ্ট করেছে এবং রক্ষা করেছে নানা বিপদ থেকে তারই মনোমুগ্ধকর, কখনও বা রোমহর্ষক বিবরণ এই ‘অলাতচক্র’ গ্রন্থটি।

লেখক পরিচিতি

তারাদাস বন্দ্যোপাধ্যায়

1947 – 2010

তারাদাস বন্দ্যোপাধ্যায় (১৫ই অক্টোবর ১৯৪৭ – ১৮ই জুলাই, ২০১০) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তিতুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →