অসমাপ্ত আত্মজীবনী
পৃষ্ঠা: 112
ISBN: 9789849129066
বইয়ের পরিচয়
“অসমাপ্ত আত্মজীবনী" বইটির ফ্ল্যাপ এর লেখাঃস্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, দেশগৌরব নেতাজী সুভাষ চন্দ্র বােস তাঁর নিজের বাবা-মা, পরিবার, শৈশবকাল, বেড়ে ওঠা এবং ক্যাম্বিজের জীবন নিয়ে রচনা করেছেন এই আত্মজীবনী। নেতাজী এই আত্মজীবনী তার জীবদ্দশায় শেষ করে যেতে পারেননি। তাই এটা নেতাজী সুভাষ চন্দ্র বােস-এর ‘অসমাপ্ত আত্মজীবনী' শিরােনামে প্রকাশ পেয়েছে। নেতাজী তার ঘটনাবহুল জীবনের ঘটনাগুলাে এবং ঘটনাগুলাের বিশেষণ করেছেন ভিন্ন আঙ্গিক দিয়ে। তার ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার-বিশেষণের ক্ষমতা তার বৈচিত্রপূর্ণ জীবনকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলেছে। একজন ২৪ বছর বয়সী যুবকের সামনে যখন একটি পথ বিদ্যমান থাকে এবং তাকে সেই পথের কোনাে একটি পথ বেছে নিতে হয়-তখন তার সিদ্ধান্ত কী হবে? তার উপর একটি পথে যদি থাকে যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্য, বিলাসিতা এবং অপর পথ যদি হয় কাঁটাময় তবে সে কোন পথটি বেছে নেবে? নেতাজী ঠিকই বেছে নিয়েছিলেন প্রস্তরময়। সেই দুর্গম পথ। কারণ তার মধ্যে ছিল দেশমাতার প্রতি অপরিসীম ভালােবাসা এবং স্বদেশি মানুষের প্রতি গভীর মমত্ববােধ।