আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না
পৃষ্ঠা: 280
ISBN: 9788129514868
বইয়ের পরিচয়
অধ্যায় : একঈশ্বর বিশ্বাস : কিছু বেয়াড়া আটপৌরে প্রশ্নকারণ : একমাতৃস্নেহ, বন্ধু-প্রেমের মতই ঈশ্বর-প্রেমও কি একান্ত অনুভবের ব্যাপার ? সময়টা ১৯৯১-এর এপ্রিল। হেমা মালিনী তখন মুম্বইয়ের টপ হিরোইন। এক হেমামালিনী-প্রেমে পাগল যুবক আমাকে একান্তে ফিসফিস্ করে জানিয়েছিলেন, প্রেম হল অনুভবের বিষয়, অন্তর দিয়ে গভীর অনুভবের বিষয় ।আমি আর হেমা দুজনে যে দুজনকে ভালবাসি, এ ভালবাসা কি চোখে দেখার, না ছুঁয়ে অনুভব করার? এই যে আমি এই মুহূর্তে আপনাকে আমাদের দুজনের প্রেমের কথা বললাম, অমনি হেমা কথাগুলো অনুভব করতে পারল। আর পেরেই আমাকে লক্ষ্য করে শূন্যে চুমু ছুড়ে দিল। আপনি দেখতে পেলেন? না, ছুঁতে পেলেন? কিন্তু আমি পেলাম, অনুভবে পেলাম। মায়ের স্নেহ; বন্ধুর ভালবাসা হাত দিয়ে ছোঁয়া যায় না, দেখা যায় না। তবু তার বাস্তব অস্তিত্ব আছে। আমার-হেমার প্রেম সম্বন্ধে এই একই কথা প্রযোজ্য ।যুবকটিকে স্বাভাবিক ও সুস্থ চিন্তায় ফিরিয়ে আনতে মানসিক চিকিৎসার প্রয়োজন হয়েছিল। সঙ্গে ওকে বসিয়ে বেশ কয়েকটা সিটিং-এ বোঝাতে হয়েছিল—মায়ের স্নেহের বহিঃপ্রকাশ প্রতিটি দিনই নানানভাবে উৎসারিত হতেই থাকে।এই বহিঃপ্রকাশ কখনও পরিপাটি করে সাজিয়ে দেওয়া খাবারের থালায়, কখনও বা অসুস্থ কপালে রাখা হাতে। বন্ধুর ভালবাসা কখনও আপনার অসুস্থ বাবার জন্য হাসপাতালের বারান্দায় সতর্কতার সঙ্গে রাত জাগে। আক্ৰমণ থেকে আপনাকে বাঁচাতে নিজের মাথা ফাটিয়ে আসে।