আল-ফিকহুল আকবার বঙ্গানুবাদ ও ব্যাক্ষা বইয়ের প্রচ্ছদ

আল-ফিকহুল আকবার বঙ্গানুবাদ ও ব্যাক্ষা

লেখক: খােন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

পৃষ্ঠা: 543

ISBN: 9789849005353

বইয়ের পরিচয়

`আল-ফিকহুল আকবর (বঙ্গানুবাদ ও ব্যাখ্যা)’ বইয়ের সংক্ষিপ্ত কথা:আল-ফিকহুল আকবারের অনুবাদ ও ব্যাখ্যা করতে যেয়ে দেখলাম যে, মুসলিম উম্মাহর বিভ্রান্তির উৎস ও বিষয়বস্তু দ্বিতীয় শতকে যা ছিল বর্তমানেও প্রায় তা-ই রয়েছে। খারিজীগণের ‘তাকফীর’ ও জিহাদ নামের উগ্রতা, জাহমী-মুরজিয়াদের মারিফাত ও ঈমান বিষয়ক প্রান্তিকতা, শীয়াগণের অতিভক্তি ও বাতিনী ইলমের নামে অন্ধত্ব এবং মুতাযিলীগণের বুদ্ধিবৃত্তিকতার নামে ওহীর অবমূল্যায়ন বর্তমান যুগেও একইভাবে উম্মাতের সকল ফিতনার মূল বিষয়। এগুলোর সাথে বর্তমান যুগে যোগ হয়েছে তাওহীদ বিষয়ক অজ্ঞতা ও শিরকের ব্যাপকতা। এ সকল ফিতনার সমাধানে সে যুগে ইমাম আবূ হানীফা ও অন্যান্য ইমাম যা বলেছেন বর্তমান যুগেও সেগুলোই আমাদের সমাধানের পথ দেখাবে। এ জন্য এ সকল বিষয়ে ফিকহুল আকবারের বক্তব্য ছাড়াও ইমাম আবূ হানীফা ও আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অন্যান্য ইমামের বক্তব্য বিস্তারিত আলোচনা করেছি। স্বভাবতই এতে ব্যাখ্যার কলেবর বৃদ্ধি পেয়েছে। বইটি মাযহাবীদের জন্য যেমন সহায়ক তেমনি যে কোন মুসলিমের জন্যও সহায়ক।`আল-ফিকহুল আকবর (বঙ্গানুবাদ ও ব্যাখ্যা)’ বইয়ের সূচীপত্রঃপ্রথম পর্ব: ইমাম আবু হানীফা ও আল-ফিকহুল আকবার /১৭-১৫৪প্রথম পরিচ্ছেদ ইমাম আবু হানীফার জীবনী ও মূল্যায়ন /১৯-১২৬১. যুগ পরিচিতি /১৯২. সংক্ষিপ্ত জীবনী /২০২.১. বংশ ও জন্ম /২০২.২. শিক্ষাজীবন ও উস্তাদগণ /২১২.৩. অধ্যাপনা ও ছাত্রগণ /২৪২.৪. আখলাক /২৪২.৫. মৃত্যু /২৮৩. মর্যাদা ও মূল্যায়ন: গুরুত্বপূর্ণ সতর্কতা /২৯৪. দ্বিতীয় শতকের মুহাদ্দিসগণের দৃষ্টিতে আবু হানীফা /৩০৫. এ সময়ের দুটি অভিযোগ /৩৮৫.১. হাদীসের ময়দানে তাঁর পদচারণা কম /৩৯৫.২. ফিকহ ও আকীদা বিষয়ে তাঁর মতের বিরোধিতা 80৬. তৃতীয় শতাব্দীর প্রথমাংশের সমালোচকের মূল্যায়ন /৪১৭. ইমাম আবু হানীফার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষাপট /৪৩৭.১. প্রসারতা ও ক্ষমতার ঈর্ষা /৪৩৭.২. মুতাযিলী ফিতনা ও সম্পৃক্তি /৪৪৭.৩. বিচার ও শাসন বনাম ইলম ও কলম /৪৫৭.৪. মাযহাবী গোঁড়ামি ও বিদ্বেষ /৪৫৮. ইমাম আবু হানীফার বিরুদ্ধে অভিযোগ সংকলন /৪৬৮.১. আব্দুল্লাহ ইবন আহমদ ইবন হাম্বাল /৪৬৮.২. খতীব বাগদাদী /৪৭৯. আকীদা বিষয়ক অভিযোগ /৪৮৯.১. ইমাম বুখারী /৪৯৯.২. মুহাম্মাদ ইবনু উসমান ইবনু আবী শাইবা /৫১৯.৩. ইমামুল হারামাইন /৫১৯.৪. আব্দুল কাদির জীলানী /৫২১০. আকীদা বিষয়ক অভিযোগ পর্যালোচনা /৫৩১০.১. মুতাযিলী, জাহমী ও শীয়া আকীদা /৫৩১০.২. মুরজিয়া আকীদা /৫৪৯. কিয়ামতের আলামাত /৫০৫৯.১. কিয়ামাতের সময় ও আলামত /৫০৫৯.২. আলামাতে সুগরা /৫০৬৯.৩. আলামাতে কুবরা /৫০৭৯.৪. কিয়ামতের আলামত: মুমিনের করণীয় /৫০৯৯.৫. ইমাম মাহদী /৫১০৯.৬. ইমাম মাহদী দাবিদারগণ /৫১৪৯.৭. বিভ্রান্তির কারণ ও প্রতিকার /৫১৯৯.৮. দাজ্জাল /৫২১৯.৯. ঈসা (আ)-এর অবতরণ /৫২৮৯.১০, ঈসা (আ) হওয়ার দাবিদার /৫২৯৯.১১. ঈসায়ী প্রচারকদের প্রতারণা /৫৩০শেষ কথা /৫৩২গ্রন্থপঞ্জী /৫৩৩-৫৪৪প্রথম পরিচ্ছেদইমাম আবু হানীফার জীবনী ও মূল্যায়নইমাম আবু হানীফার জীবনী প্রসঙ্গে সুপ্রসিদ্ধ মুহাদ্দিস ও হাম্বালী ফকীহ আল্লামা যাহাবী (৭৪৮ হি) প্রসিদ্ধ একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন:الإمامة في الفقه ودقائقه مسلمة إلى هذا الأمام. وهذا أمر لا شك فيه.وليس يصح في الأذهان شئ : إذا احتاج النهار إلى دليل“ইলমুল ফিকহ ও এর সূক্ষ্মাতিসূক্ষ্ বিষয়ে নেতৃত্বের মর্যাদা এ ইমামের জন্য সংরক্ষিত। এতে কোনোই সন্দেহ নেই। “যদি দিবসকে প্রমাণ করতে দলিলের প্রয়োজন হয় তবে আর বুদ্ধি-বিবেক বলে কিছুই থাকে না”।অর্থাৎ দিবসের দিবসত্বে সন্দেহ করা বা দিবসকে দিবস বলে প্রমাণ করতে দলিল দাবি করা যেমন নিশ্চিত পাগলামি, তেমনি ইমাম আবু হানীফার মর্যাদার বিষয়ে সন্দেহ করা বা তার মর্যাদা প্রমাণের জন্য বিস্তারিত আলোচনা করাও জ্ঞান জগতের পাগলামি বলে গণ্য হওয়া উচিত। তারপরও কিছুটা পাগলামি’ করতে বাধ্য হলাম ।আমার একান্ত প্রিয়ভাজন কয়েকজন আলিম ও সচেতন মানুষ আমাকে অনুরোধ করলেন ইমাম আবূ হানীফার মূল্যায়ন বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করতে । কারণ ‘আল-ফিকহুল আকবার' গ্রন্থটি ইসলামী আকীদা বিষয়ে লিখিত সর্বপ্রথম মৌলিক গ্রন্থ। এ গ্রন্থটির বিষয়বস্তু আলোচনার পূর্বে লেখকের মূল্যায়ন বিষয়ক অভিযোগ পর্যালোচনা করা প্রয়োজন। বর্তমান যুগেও আরবী, বাংলা ও অন্যান্য ভাষার গ্রন্থে ইমাম আবূ হানীফার গ্রহণযোগ্যতা বিষয়ে বিতর্ক উত্থাপিত হচ্ছে। অনেক অনুসন্ধিৎসু পাঠকের মনে এ বিষয়ক অস্পষ্টতা বা প্রশ্ন থাকতে পারে। এজন্য তাঁর জীবনী অতি সংক্ষেপে আলোচনা করে তার মূল্যায়ন বিতর্কটি বিস্তারিত আলোচনার চেষ্টা করলাম।১. যুগ পরিচিতিমুসলিম উম্মাহর প্রসিদ্ধ চার মুজতাহিদ ফকীহের মধ্যে ইমাম আবু হানীফা (৮০-১৫০ হি) প্রথম। তিনি ছিলেন তাবিয়ী প্রজন্মের । ইমাম মালিক ইবন আনাস (১৩-১৭৯ হি) ও ইমাম মুহাম্মাদ ইবন ইদরীস শাফিয়ী (১৫০-২০৪ হি) উভয়ে তাবি-তাবিয়ী প্রজন্মের। আর ইমাম আহমদ ইবন মুহাম্মাদ ইবন হাম্বাল (১৬৪২৪১হি) ছিলেন তাবি-তাবিয়ীদের ছাত্র পর্যায়ের। রাহিমাহুমুল্লাহু: মহান আল্লাহ…

লেখক পরিচিতি

খােন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

1958 – 2016

খোন্দকার আবু নাসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর (১৯৫৮ – ২০১৬) একজন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব, অধ্যাপক, গবেষক, লেখক, টিভি আলোচক ও অনুবাদক ছিলেন। তিনি ইসলামিক টিভি, এনটিভি, পিস টিভি, এটিএন বাংলা, চ্যানেল নাইন ইত্যাদি টিভি চ্যানেলে ও অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। এবং আইটিভি ইউএস (মার্কি‌ন ইসলামি টেলিভিশন চ্যানেল)-এর উপদেষ্টা ছিলেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ছিলেন। তার বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও প্রয়োগ গ্রন্থটি ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল আলিয়া মাদ্রাসার সম্মান (অনার্স) পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বুহুসুন ফি উলূমিল হাদীস এবং হাদিসের নামে জালিয়াতি দুইটি বই ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন তার অধীনে ১২ জন পিএইচডি এবং ৩০ জন এমফিল ডিগ্রি অর্জন করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →