আহমদ শরীফ রচনাবলী প্রথম খণ্ড বইয়ের প্রচ্ছদ

আহমদ শরীফ রচনাবলী প্রথম খণ্ড

লেখক: আহমদ শরীফ

পৃষ্ঠা: 864

ISBN: 978 984 04 28151

বইয়ের পরিচয়

গাছ-পাথর পূজক pagan অস্টো-দ্রাবিড় এবং ভূত পূজক ভোটচীনা চট্টগ্রামবাসীরা বিদেহ- বৈশালী থেকে আগত ব্রাহ্মণ্যবাদীদের প্রভাবে হয়তো ব্রাহ্মণ্য ধর্ম ও ভাষা গ্রহণ করে। সম্ভবত মৌর্য ও গুপ্ত আমলে এ অঞ্চলে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য-সংস্কৃতির প্রভাব প্রবল হয়। লামা তারানাথের বর্ণনা থেকে আভাস পাই, চট্টগ্রাম এক সময় বৌদ্ধ ও তীর্থিকদের শাস্ত্র চর্চার কেন্দ্র ছিল। চট্টগ্রামের বৌদ্ধ পণ্ডিত বিহার ছিল প্রখ্যাত।এটি চক্রশালায় কিংবা আধুনিক আনোয়ারা থানার অন্তর্গত ঝিয়রী গাঁয়ে অবস্থিত ছিল বলে লোকশ্রুতি আছে! চট্টগ্রামেরই এক ব্রাহ্মণপুত্র তিলকপাদ (তিলপা) পণ্ডিত বিহারের অধ্যক্ষ ছিলেন। এবং তিনি নাকি প্রজ্ঞাভদ্র নামে পরিচিত ছিলেন। পণ্ডিত বিহারকে তিনি তান্ত্রিকমত প্রচারের কেন্দ্র করেছিলেন বলেও প্রসিদ্ধি আছে। বৌদ্ধ মহাযান মতই তান্ত্রিকতা-প্রবণ চট্টগ্রামী বৌদ্ধদের আদিমত।পগাঁরাজ আনোরহটা আরাকান-চট্টগ্রাম জয় করলে সেখানেও তাঁর পুরোহিত তথা ভিক্ষু- প্রমুখ শিন অরহন প্রতাপশালী হয়ে ওঠেন এবং মহাযান আরি মত উচ্ছেদ করে আনোরহটার সাম্রাজ্যে থেরবাদী হীনযান মতের প্রতিষ্ঠা করেন। এবং সাম্রাজ্যে সংস্কৃত ভাষা ও ভারতীয় লিপির স্থলে পালিভাষা ও তৈলঙ লিপি চালু করেন।

লেখক পরিচিতি

আহমদ শরীফ

1921 – 1999

আহমদ শরীফ (১৩ ফেব্রুয়ারি ১৯২১ - ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। কলেজ অধ্যাপনার (১৯৪৫-৪৯) মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। এক বছরের বেশি সময় রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। সেইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম রূপকার ছিলেন তিনি।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →