1933 – 2021
উইলবার এডিসন স্মিথ (ইংরেজি ভাষায়: Wilbur Addison Smith) (জন্ম: ৯ই জানুয়ারি, ১৯৩৩ - মৃত্যু: ১৩ নভেম্বর, ২০২১) জনপ্রিয় আফ্রিকান ঔপন্যাসিক। তার জন্ম উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোন একটির অন্তর্ভুক্ত হয়ে থাকে। সিরিজগুলো হচ্ছে, কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন। ২০১৪ সালের হিসাব অনুযায়ী তার প্রকাশিত ৩৫টি উপন্যাসের ১২ কোটি কপি বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় আড়াই কোটি বিক্রি হয়েছে শুধু ইতালিতে।
== মৃত্যু ==
১৩ই নভেম্বর, ২০২১, উইলবার স্মিথের ওয়েব সাইটের একটি নিউজ লেটারে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। এখানে জানানো হয় স্মিথ তার ক্যাপ টাউনের বাড়িতে সে দিন সকালে আকস্মিকভাবে মৃত্যু বরন করেন। তার বয়স হয়েছিল ৮৮ বৎসর।
== রচনাবলী ==
=== কোর্টনি সিরিজ ===
When the Lion Feeds ১৯৬৪
The Sound of Thunder ১৯৬৬
A Sparrow Falls ১৯৭৭
The Burning Shore ১৯৮৫
Power of the Sword ১৯৮৬
Rage ১৯৮৭
A Time to Die ১৯৮৯
Golden Fox ১৯৯০
Birds of Prey ১৯৯৭
Monsoon ১৯৯৯
Blue Horizon ২০০৩
The Triumph Of The Sun ২০০৫ (Courtney and Ballantyne)
Assegai ২০০৯
=== প্রাচীন মিশর সিরিজ ===
রিভার গড ১৯৯৩
দ্য সেভেন্থ স্ক্রল ১৯৯৫
ওয়ারলক ২০০১
দ্য কোয়েস্ট ২০০৭
ডেজার্ড গড ২০১৪
ফারাও ২০১৬
প্রাচীন মিশর সিরিজের সমস্ত বইয়ের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗
সব বই দেখুন →