বইয়ের পরিচয়

"ঈশ্বর পৃথিবী ভালবাসা" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃবাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী একটি যুগান্তকারী নাম। চলমান নদীর মতাে তার যে জীবন নিয়ে আত্মকথা লিখতে গিয়ে শিবরাম তার জীবনের সব গােপন রহস্যই ফাস করে দিয়েছেন পাঠকের দরবারে। ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’ তাই অভিজ্ঞতার ক্ষীরে মাখানাে চমচম। একবার কামড় দিলে শেষ না করে আর ছাড়া যায় না। ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’য় আছে জন্ম থেকে তার দীর্ঘ জীবনের নানান উপাখ্যান,বহুধা ঘটনার সঙ্গে সঙ্গে নানারূপ পরিবেশের নিখুঁত বর্ণনা।দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় লক্ষ লক্ষ পাঠককে মুগ্ধ করেছিল এ কাহিনি।

লেখক পরিচিতি

শিবরাম চক্রবর্তী

1902 – 1980

শিবরাম চক্রবর্তী (১৩ ডিসেম্বর ১৯০৩ – ২৮ আগস্ট ১৯৮০) ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে তাঁর সাহিত্য-জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও — 'মানুষ' ও 'চুম্বন' — কবিতার। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালবাসা ও ভালবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূূলক দূটি বই। প্রবন্ধের বই: মস্কো বনাম পন্ডিচেরি ও ফানুস ফাটাই। নাটকের গ্রন্থ: যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। তিনি রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →