একেনবাবু সমগ্র ৩ বইয়ের প্রচ্ছদ

একেনবাবু সমগ্র ৩

লেখক: সুজন দাশগুপ্ত

পৃষ্ঠা: 294

ISBN: 9789387753341

বইয়ের পরিচয়

'একেনবাবুর সমগ্র'র প্রথম দুটি খণ্ড ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গত বছর দ্বিতীয় খণ্ড সংকলন করতে গিয়ে একটা ভয় ছিল, আবার তৃতীয় খণ্ডের জন্য চাপ না আসে।আশায় ছিলাম বিক্রি বাটা হবে না। কিন্তু বাঙালিরা যে এত বই কেনে কে জানত! কত বিক্রি হল জানি না, কিন্তু 'দ্য কাফে টেবিল'-এর দুই কর্ণধার, স্নেহের অভিষেক আইচ আর অরিজিৎ ভদ্র সিদ্ধান্ত নিয়ে ফেলল, তৃতীয় খণ্ড প্রকাশ করবে।প্রথমেই জানিয়ে রাখি, এই খণ্ডে 'কর্মফল' কাহিনিটি ছাড়া সবগুলোই পূর্ব-প্রকাশিত- বই হিসেবে বা পত্র-পত্রিকায়। তবে প্রতিটি কাহিনিই বাপিবাবু পরিমার্জনা করেছেন। এখন কেনা বা না-কেনা আপনাদের ইচ্ছা।'একেনবাবু সমগ্র'র গল্প নিয়ে আগে যে সমস্যা হয়েছে এবারও তাই হল। একেনবাবুর সব কাহিনিই বাপিবাবুর ডায়রিতে থাকে। লেখা চাইতে গেলে ডায়রি খুলে নিজেই কয়েকটা বাছেন। ফলে একটা গল্পে মনে হয় একেনবাবু পাততাড়ি গুটিয়ে কলকাতায় চলে এসেছেন। পরের গল্পেই নিউ ইয়র্কে বহাল তবিয়তে। খুবই বিরক্তিকর।এই নিয়ে বাপিবাবুকে একবার বলতে গিয়ে প্রমথবাবুর ধমক খেয়েছিলাম, “আরে রাখুন তো মশাই, আপনার সময়ের পারম্পর্য! বিরক্তিকর বলছেন? আপনাদের একেনবাবুই তো বিরক্তিকর! আর কাহিনিগুলো তো রহস্যকাহিনি। ধরে নিন তার সঙ্গে স্থান-কালের রহস্যও যোগ হল।"বিদগ্ধ পাঠক, যাঁরা এই ধরণের সংকলনে কালানুসরণ করা হবে আশা করেন, তাঁদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

লেখক পরিচিতি

সুজন দাশগুপ্ত

1942 – 2023

সুজন দাশগুপ্ত (১৯৪২ - ১৮ জানুয়ারী ২০২৩) ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক এবং অধ্যাপক। শিক্ষার বাইরে তিনি তার কাল্পনিক বাংলা গোয়েন্দা চরিত্র সিরিজ "একেনবাবু" এর জন্য বিখ্যাত ছিলেন । একেনবাবু সিরিজের প্রথম প্রকাশিত গল্পটি ছিল "ম্যানহাটান মুনস্টোন" ১৯৯১ সালে আনন্দমেলা ম্যাগাজিনে প্রকাশিত হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →