বইয়ের পরিচয়
রানার কাছে সাহায্য চাইলেন বিলিয়নেয়ার লকা ব্রেযনেভ। বিসিআই চিফও চান তাকে সাহায্য করুক রানা। তবে দুর্ধর্ষ বাঙালি এজেন্ট জানে না, মস্কোয় লক্ষ্মী মেয়ে ইউনাকে খুঁজতে গিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে বিশ্বের ভয়ঙ্কর এক জটিল ষড়যন্ত্রে। ভবিষ্যতে জ্যান্ত মানুষ কি পরিণত হবে রােবটে? মহাবিপদে পড়ে হাড়ে হাড়ে টের পেল রানা, কাউকে উদ্ধার করা তাে দূরের কথা, এখন। নিজেকে রক্ষা করাও অসম্ভব। ওকে বন্দি করে নিজের আস্তানায় নিল নিষ্ঠুর এফএসবি মিশন চিফ। তার একটাই কথা: হয় যােগ দাও আমার সঙ্গে, নইলে স্রেফ খুন করে ফেলব। তা হলে কি প্রাণে বাঁচবে ইউনা ও তার বাবা? মারাত্মক ফাদ ছিড়ে বেরােতে গিয়ে শুরু হলাে মরিয়া রানার প্রাণপণ সংগ্রাম।