এঞ্জেলস এন্ড ডেমনস বইয়ের প্রচ্ছদ

এঞ্জেলস এন্ড ডেমনস

লেখক: ড্যান ব্রাউন

পৃষ্ঠা: 392

ISBN: 9843225057

বইয়ের পরিচয়

ফ্ল্যাপে লিখা কথা‘এ্যাঞ্জেলস এ্যান্ড ডেমনস হল বইভর্তি নরক-এটাকে গলাধঃকরণ করতে আমার চমৎকার শক্ত সময় কেটেছে.. মোহাচ্ছন্ন করে রাখা, কল্পনায় ভাসানো, উত্তেজনাপূর্ণ লেখা।,-নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলিং লেখক ডেল ব্রাউন‘রোমের বুক চিরে একটা বিস্ফোরক গতি এনে দেন ব্রাউন। একটু পর পর মোচড়, চমক আর শক পাঠককে শেষ বিন্দু পর্যন্ত সচকিত করে রাখে।,-পাবলিশার্স উইকলি‘জীবন-মরণ নিয়ে টানাহেঁচড়া; ইদুর-বিড়ালের ধাওয়া পাল্টা ধাওয়া, রোমান্স, ধর্ম, বিজ্ঞান, খুন, দৈববাদ, স্থাপত্যকলা আর এ্যাকশন।’-কারকাস রিভিউ‘দুর্দান্ত গতি, হৃদপিন্ডকে থামিয়ে দেয়া থ্রিলার যেটা বিনা দ্বিধায় পাল্লা দিবে ক্যান্সি আর কাসলারের সেরা কাজগুলোর সাথে। এ্যাকশনে ভর্তি গল্পটা নির্ভাবনায় পাঠককে নিয়ে যায় প্রায় সত্যির কাছাকাছি। এ্যাঞ্জেলস এ্যান্ড ডেমনস এমন এক পড়ার অভিজ্ঞতা যা উপভোগকারী কখনো ভুলতে পারবে না।’ -‘মিডওয়েস্ট বুক রিভিউ‘এক কথায় ব্রিলিয়ান্ট! চরিত্রগুলোর গভীরতা আছে... কাহিনীতে আছে হরদম মোড়, পিছলে পাঠক বইয়ের উপরে। সাবপ্রাইজে ঠাসা। একেবারে শেষ পর্যন্ত....ওয়াও!’-নিউহ্যাম্পশায়ার সানডে নিউজ-----------------------------------------------------------------------------------------------------

লেখক পরিচিতি

ড্যান ব্রাউন

1964 – বর্তমান

ড্যান ব্রাউন (জুন ২২, ১৯৬৪) একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক। পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড রচনার জন্য তিনি সবচেয়ে পরিচিত যা ২০০৩ সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাস। ব্রাউনের উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে বর্ণজটীয় সংকেতায়ন বা ক্রিপ্টোগ্রাফি, রহস্যময় সংকেত ও এদের দ্বৈতমানে (ইংরেজি: dual-meaning)। তার উপন্যাসে এ ব্যাপারগুলো ঘুরে ফিরে বারবার আসে। বর্তমানে ব্রাউনের লিখা উপন্যাস ৫৭ টিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →