এরাউণ্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ বইয়ের প্রচ্ছদ

এরাউণ্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ

লেখক: জুল ভার্ন

পৃষ্ঠা: 80

ISBN: 9789849429500

বইয়ের পরিচয়

আঠার শতকের শুরুর কথা।ফিলিয়াস ফগ ছিলেন রিফর্ম ক্লাবের সদস্য। ভদ্রলোক ছিলেন যথার্থই একজন ধনকুবের। কিন্তু কী করে যে তিনি এই অগাধ অর্থ উপার্জন করেছেন সাধারণের কাছে সত্যই এক মহারহস্য। তিনি দুই হাতে টাকা আয় করতেন, কিন্তু খরচ কম। কথাও বলতেন কম, মেপে মেপে। তাঁর সংযম ছিল অনুকরণযোগ্য।কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাকে কৃপণও বলা যাবে না। কেন-না তাঁর দানের পরিমাণ ছিল অসীম। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আর একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, খুবই সময়ের মূল্য দিতেন। ঘড়ির কাঁটা ধরে প্রতিটি কাজ করে যেতেন।

লেখক পরিচিতি

জুল ভার্ন

1828 – 1905

জ্যুল গাব্রিয়্যাল ভ্যার্ন (ফরাসি: Jules Gabriel Verne, উচ্চারণ: [ʒyl gabʁijɛl vɛʁn]; ৮ই ফেব্রুয়ারি ১৮২৮ – ২৪শে মার্চ ১৯০৫) ছিলেন একজন ফরাসি ঔপন্যাসিক, কবি ও নাট্যকার। প্রকাশক পিয়্যার-জ্যুল এৎজেলের সঙ্গে জোট বাঁধার মধ্য দিয়ে তিনি কালজয়ী ভোয়াইয়াজ এক্সত্রাঅর্দিন্যার রচনা করেন, যা মূলত পৃথিবীর কেন্দ্রে যাত্রা (১৮৬৪), সমুদ্রের নীচে কুড়ি হাজার লিগ (১৮৭০) এবং আশি দিনে বিশ্বভ্রমণ (১৮৭২)-সহ একাধিক বেস্টসেলিং রোমাঞ্চকর আভিযানিক উপন্যাসের একটি সংকলন। তাঁর তথ্যসমৃদ্ধ উপন্যাসগুলো সাধারণত ১৯শ শতাব্দীর দ্বিতীয়ার্ধের প্রেক্ষিতে সেই সময়কার প্রযুক্তিগত অগ্রগতির বিষয়টি বিবেচনা করে রচিত। ভ্যার্ন অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তাঁর লেখা সবচেয়ে বেশি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর লেখা বেশ কিছু কাহিনী নিয়ে চলচ্চিত্র ও নাটকও নির্মিত হয়েছে। জ্যুল ভ্যার্নের জন্ম ১৮২৮ সালে ফ্রান্সের পশ্চিমে বিস্কে উপসাগরের তীরে অবস্থিত নঁত নামের বন্দর শহরে। তাঁর বাবা পিয়ের ভ্যার্ন, এবং মা সোফি আলৎ দ্য লা ফুই। তাঁর শৈশব কাটে এখানকার বিদ্যালয়ে পড়াশোনা করে। তারা গ্রীষ্মকাল কাটাতেন নঁতের কাছেই ব্রে শহরে। সেখানে ভ্যার্ন ও তাঁর ভাই পল প্রায়ই এক ফ্রঁ দিয়ে এক দিনের জন্য নৌকা ভাড়া নিতেন। ভ্যার্নের মতে, নদীতে প্রচুর জলযানের চলাচলের দৃশ্য তাঁর কল্পনাশক্তির স্ফুরণ ঘটায়। ১২ বছর বয়সে জাহাজের কেবিনবয় হিসেবে কাজ নিয়ে বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে মায়ের কাছে প্রতিজ্ঞা করেন এখন থেকে নিজের মনের মধ্যেই ঘুরে বেড়াবেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →