ওয়াইল্ড জাস্টিস বইয়ের প্রচ্ছদ

ওয়াইল্ড জাস্টিস

লেখক: উইলবার স্মিথ

পৃষ্ঠা: 320

ISBN: 9789849447733

বইয়ের পরিচয়

"ওয়াইল্ড জাস্টিস " বইয়ের পেছনের কভারে লেখা:দুনিয়াজুড়ে সহিংসতার পিছনে কলকাঠি নাড়ছে এক অনন্যসাধারণ মস্তিস্ক। তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষমতা আর অর্থের বলে নাচাচ্ছে সমস্ত পৃথিবী। খলিফা নামের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে সে। কেউ জানে না তার পরিচয়, কোথায় তার অবস্থান; অথচ তার নেটওয়ার্ক সব খবরাখবর ঠিকই জেনে ফেলে। কে এই খলিফা? কেন দুনিয়াজুড়ে নাশকতামূল তৎপরতা চালাচ্ছে সে?আন্তর্জাতিক সংঘটন অ্যাটলাস-এর নির্দয়-সৈনিক, জেনারেল পিটার স্ট্রাইড চায় সন্ত্রাসের সমূলে উৎপাটন। আতঙ্কবাদীদের জন্যে তার জবাব- বুলেট। কিন্তু প্রেমের মায়াজালে সেও কি ভুলে যেতে বসেছে কর্তব্যের ডাক? ম্যাগডার অসামান্য রুপ-যৌবন-সাস্থ্য কি তার সাথে প্রতারণা করেছে? তবে কি ওর প্রেমিকাই ঘৃণ্য খলিফা?পিটার এক বিপজ্জনক খেলায় নেমেছে। এই খেলায় হয় সে বাঁচবে, নয়তাে খলিফা। প্রেম আর রােমাঞ্চের এক অফুরন্ত উৎস, বিশ্বখ্যাত লেখক উইলবার স্মিথের ওয়াইল্ড জাস্টিস।

লেখক পরিচিতি

উইলবার স্মিথ

1933 – 2021

উইলবার এডিসন স্মিথ (ইংরেজি ভাষায়: Wilbur Addison Smith) (জন্ম: ৯ই জানুয়ারি, ১৯৩৩ - মৃত্যু: ১৩ নভেম্বর, ২০২১) জনপ্রিয় আফ্রিকান ঔপন্যাসিক। তার জন্ম উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোন একটির অন্তর্ভুক্ত হয়ে থাকে। সিরিজগুলো হচ্ছে, কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন। ২০১৪ সালের হিসাব অনুযায়ী তার প্রকাশিত ৩৫টি উপন্যাসের ১২ কোটি কপি বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় আড়াই কোটি বিক্রি হয়েছে শুধু ইতালিতে। == মৃত্যু == ১৩ই নভেম্বর, ২০২১, উইলবার স্মিথের ওয়েব সাইটের একটি নিউজ লেটারে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। এখানে জানানো হয় স্মিথ তার ক্যাপ টাউনের বাড়িতে সে দিন সকালে আকস্মিকভাবে মৃত্যু বরন করেন। তার বয়স হয়েছিল ৮৮ বৎসর। == রচনাবলী == === কোর্টনি সিরিজ === When the Lion Feeds ১৯৬৪ The Sound of Thunder ১৯৬৬ A Sparrow Falls ১৯৭৭ The Burning Shore ১৯৮৫ Power of the Sword ১৯৮৬ Rage ১৯৮৭ A Time to Die ১৯৮৯ Golden Fox ১৯৯০ Birds of Prey ১৯৯৭ Monsoon ১৯৯৯ Blue Horizon ২০০৩ The Triumph Of The Sun ২০০৫ (Courtney and Ballantyne) Assegai ২০০৯ === প্রাচীন মিশর সিরিজ === রিভার গড ১৯৯৩ দ্য সেভেন্থ স্ক্রল ১৯৯৫ ওয়ারলক ২০০১ দ্য কোয়েস্ট ২০০৭ ডেজার্ড গড ২০১৪ ফারাও ২০১৬ প্রাচীন মিশর সিরিজের সমস্ত বইয়ের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →