বইয়ের পরিচয়

“ওয়ারলক" বইটির ফ্ল্যাপ এর লেখাঃপ্রাচীন মিশরের উপর ভিত্তি করে লেখা উপন্যাস রিভার গড এবং দ্য সেভেন স্ক্রৌল-এর ধারাবাহিকতায় ওয়ালক একটি অ্যাডভেঞ্চার উপন্যাস হিসেবে আবির্ভূত হয়েছে ।প্রিয়তমা রাণী লসটিসের মত্যর পর টাইটা ধর্মীয় আচার রীতি শেষে তাকে সমাহিত করে। তারপর দুঃখে ও শােকে অসুস্থ হয়ে পড়ল, নিজেকে সে আফ্রিকার নিষিদ্ধ মরুভূমিতে। নির্বাসিত করে পুরোপুরি সন্ন্যাসি হয়ে যায় । বছরের পর বছর সে অতিপ্রাকৃতিক রহস্যের সাধনায় নিজেকে নিবেদিত করে এবং পর্যায়ক্রমে নিজেকে পরিণত করে ওয়ারলক-এ। এখন টাইটা অসীমের রহস্য সমাধানকারী। বিশাল মরুর নির্বাসিত জীবন থেকে মানব জগতে ফিরে এসে ভয়াবহ একটি ষড়যন্ত্র ও পরিস্থিতির মুখােমুখি হয় সে, যা মিশরের রাজ সিংহাসন ঘিরে বিরাজ করছে। রাজকুমার নেফারকে ধ্বংস করে দিতে চায়-যে কিনা রাণী লসট্রিসের নাতি।যুদ্ধ, ষড়যন্ত্র, প্রেম এবং লােভের আবরণে ঢাকা শুভ-অশুভের আবর্তে চরিত্রসমূহকে উইলবার। স্মিথ আপন রঙ-এ রাঙিয়েছেন প্রাচীন মিশরের আলােকে।

লেখক পরিচিতি

উইলবার স্মিথ

1933 – 2021

উইলবার এডিসন স্মিথ (ইংরেজি ভাষায়: Wilbur Addison Smith) (জন্ম: ৯ই জানুয়ারি, ১৯৩৩ - মৃত্যু: ১৩ নভেম্বর, ২০২১) জনপ্রিয় আফ্রিকান ঔপন্যাসিক। তার জন্ম উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোন একটির অন্তর্ভুক্ত হয়ে থাকে। সিরিজগুলো হচ্ছে, কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন। ২০১৪ সালের হিসাব অনুযায়ী তার প্রকাশিত ৩৫টি উপন্যাসের ১২ কোটি কপি বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় আড়াই কোটি বিক্রি হয়েছে শুধু ইতালিতে। == মৃত্যু == ১৩ই নভেম্বর, ২০২১, উইলবার স্মিথের ওয়েব সাইটের একটি নিউজ লেটারে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। এখানে জানানো হয় স্মিথ তার ক্যাপ টাউনের বাড়িতে সে দিন সকালে আকস্মিকভাবে মৃত্যু বরন করেন। তার বয়স হয়েছিল ৮৮ বৎসর। == রচনাবলী == === কোর্টনি সিরিজ === When the Lion Feeds ১৯৬৪ The Sound of Thunder ১৯৬৬ A Sparrow Falls ১৯৭৭ The Burning Shore ১৯৮৫ Power of the Sword ১৯৮৬ Rage ১৯৮৭ A Time to Die ১৯৮৯ Golden Fox ১৯৯০ Birds of Prey ১৯৯৭ Monsoon ১৯৯৯ Blue Horizon ২০০৩ The Triumph Of The Sun ২০০৫ (Courtney and Ballantyne) Assegai ২০০৯ === প্রাচীন মিশর সিরিজ === রিভার গড ১৯৯৩ দ্য সেভেন্থ স্ক্রল ১৯৯৫ ওয়ারলক ২০০১ দ্য কোয়েস্ট ২০০৭ ডেজার্ড গড ২০১৪ ফারাও ২০১৬ প্রাচীন মিশর সিরিজের সমস্ত বইয়ের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →