লেখক পরিচিতি
ইয়ান ফ্লেমিং
1908 – 1964
ইয়ান ফ্লেমিং (ইংরেজি: Ian Fleming, পুরোনামঃ ইয়ান ল্যাংকেষ্টার ফ্লেমিং) (জন্মঃ ২৮ মে, ১৯০৮- মৃত্যুঃ ১২ অগাষ্ট ১৯৬৪) একজন বিখ্যাত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌ-গোয়েন্দা। ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্রটি সৃষ্টির জন্য বিখ্যাত ছিলেন ফ্লেমিং। জেমস বন্ডের উপর মোট ১২ টি উপন্যাস লিখেন তিনি। ২০০৮ সালে টাইমস পত্রিকা অনুসারে ইয়ন ফ্লেমিংক “১৯৪৫ সালের পর সেরা ৫০ ব্রিটিশ লেখক”দের একজন। পুরো নাম ইয়ান ল্যাংকেস্টার ফ্লেমিং। জন্মেছিলেন খুব নাম করা ধনী পরিবারে। পারিবারিক ভাবে যোগসূত্র ছিল রবার্ট ফ্লেমিং এন্ড কোং নামের একটি বাণিজ্যিক ব্যাংকের সাথে। তার বাবা ১৯১০ সাল থেকে হেনলে এর সংসদ সদস্য ছিলেন এবং পরবর্তীতে ১৯১৭ সালে পশ্চিম ফ্রন্টের যুদ্ধে মৃত্যু বরণ করেন। পড়াশোনা করেছেন ইটন, স্যান্ডহার্স্ট কলেজে এবং মিউনিখ ও জেনেভার মত বিশ্ব বিদ্যালয়ে। লেখা লেখি শুরু করার আগে বেশ কয়েকটি চাকরিও করেছেন ফ্লেমিং। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটেনের নৌ বিভাগের গোয়েন্দা হিসেবে কাজ করতেন। তখনই ফ্লেমিং গোল্ডেন আই অপারেশনের পরিকল্পনাতে অংশ গ্রহণ করেন এবং পাশাপাশি নেতৃত্ব দেন ৩০ এসাল্ট ইউনিট এবং টি-ফোর্স নামের দুটি গোয়েন্দা বিভাগের। যুদ্ধের সময় এই সব কাজের অভিজ্ঞতা এবং সাংবাদিকতার পেশা তার জেমস বন্ড উপন্যাসে লেখার ক্ষেত্রে ব্যাপক সহায়ক হয়েছিল। ১৯৫২ সালে ফ্লেমিং বন্ডের প্রথম উপন্যাসটি লিখেন যার নাম ছিল ক্যাসিনো রয়্যাল। বইটি ব্যাপক ভাবে সফলতা পায় এবং পাঠকদের চাহিদা পূরণের জন্য তিন তিনবার মুদ্রণে পাঠাতে হয়।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →