বইয়ের পরিচয়

প্রাকৃতিক সৌন্দর্যে ও প্রাকৃতিক সম্পদে ভরা ব্রাহ্মণবাড়িয়া জেলা। এখানে যেমন বাখরাবাদ গ্যাস ফিল্ড ও আশুগঞ্জ সার-কারখানা, তেমনি বহু কৃতি সন্ত ান জন্মেছেন এই জেলায়। তাঁদের মধ্যে পৃথিবী বিখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আলি আকবর খাঁ, কবি আল মাহমুদ, কবি আব্দুল কাদির, সৈয়দ আব্দুল হাদি, চিত্রনায়ক আলমগীর, আলি ইমাম, আব্দুল কুদ্দুস মাখন ও আরও অনেকে।এই জেলার নবীনগর থানার বাড়াইল একটা বদ্ধিষ্ণু গ্রাম। ইউনুস হাওলাদার এই গ্রামের একজন গণ্যমান্য লোক। ওনার শুধু চার ছেলে। সবার ছোট নাদিম। নাদিম খুব মেধাবী। স্কুল জীবনে কোনোদিন সেকেন্ড হয় নি।

লেখক পরিচিতি

কাসেম বিন আবুবাকার

1978 – বর্তমান

কাশেম বিন আবু বকর একজন ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশী উপন্যাসিক যার উপন্যাসের মূল বিষয়বস্তু গ্রামীণ প্রেক্ষাপটে ইসলামকেন্দ্রিক প্রেম ভালোবাসা। তিনি অধুনা পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশে চলে আসেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন বই বিক্রেতা। ১৯৭৮ সালে তিনি তার প্রথম উপন্যাস ফুটন্ত গোলাপ লেখেন। উপন্যাসটি প্রকাশ পেতে এক দশকের মত সময় লেগে যায়। প্রকাশের পরে বইটি বেস্ট সেলারে পরিণত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাকে নিয়ে প্রতিবেদন করার পরে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তার উপন্যাস ঠিক উপন্যাস কিনা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল বিতর্ক তৈরি হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →