গোল্ডেন ফক্স বইয়ের প্রচ্ছদ

গোল্ডেন ফক্স

লেখক: উইলবার স্মিথ

পৃষ্ঠা: 400

ISBN: 9789849133551

বইয়ের পরিচয়

"গোল্ডেন ফক্স" বইয়ের ফ্ল্যাপের লেখা:টের পেল রামােন জেগে গেছে। নগ্ন দেহেই বিছানা থেকে লাফিয়ে নামল। ঠিক একটা জংলী বিড়ালের মতই চটপটে হাবভাব, হােলস্টার থেকে পিস্তল টেনে নেবার ধাতব শব্দটাও কান এড়াল না। অন্ধকারে ঝিলিক দিয়ে উঠল-আগ্নেয়াস্ত্রের শিখার হলুদ ফুল; বিশ গজ খােলা ভূমি পেরিয়ে গেল সিঙ্গেল একটা বুলেট... বিবাদমান আফ্রিকার ক্ষতস্থানের মাঝেই বর্বরােচিত নিষ্ঠুরতা নিয়ে বিস্ফোরিত হল দু'দশক ব্যাপী স্থায়ী শাসকগােষ্ঠীর দ্বন্দ্ব। প্যারি আর শন কোর্টনির জন্যে এ এক মরণাপন্ন যুদ্ধ; আন্তর্জাতিক সন্ত্রাসী গােষ্ঠির রােষানলে পড়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল ভাই। পারস্পরিক ধ্বংসের স্বাক্ষী হয়ে এদের মাঝে আছে ইসাবেলা কোর্টনি, সুন্দরী, একরােখা ইসাবেলা জড়িয়ে গেছে ‘গােল্ডেন ফক্স' নামের মানুষটার সাথে যার ভেতর লুকিয়ে আছে এক অশুভ আর ভয়ঙ্কর রহস্য.... লন্ডনের সমাজের একেবারে অন্তঃস্থল থেকে শুরু করে অভিজাত স্পেন, রৌদ্রতপ্ত ইথিওপিয়া থেকে যুদ্ধ বিধ্বস্ত অ্যাংগােলাে আর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের হান্টিং গ্রাউন্ড পর্যন্ত এক বিশাল ভূমি ছেদ করে এগিয়েছে এর দৃশ্যপট, যুদ্ধের ময়দানের অনিন্দ্য সুন্দর এক কাহিনি এই গােল্ডেন ফক্স; একই সাথে প্রচণ্ড উত্তেজনা আর অপ্রতিরােধ্য এক অ্যাডভেঞ্চার।

লেখক পরিচিতি

উইলবার স্মিথ

1933 – 2021

উইলবার এডিসন স্মিথ (ইংরেজি ভাষায়: Wilbur Addison Smith) (জন্ম: ৯ই জানুয়ারি, ১৯৩৩ - মৃত্যু: ১৩ নভেম্বর, ২০২১) জনপ্রিয় আফ্রিকান ঔপন্যাসিক। তার জন্ম উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোন একটির অন্তর্ভুক্ত হয়ে থাকে। সিরিজগুলো হচ্ছে, কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন। ২০১৪ সালের হিসাব অনুযায়ী তার প্রকাশিত ৩৫টি উপন্যাসের ১২ কোটি কপি বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় আড়াই কোটি বিক্রি হয়েছে শুধু ইতালিতে। == মৃত্যু == ১৩ই নভেম্বর, ২০২১, উইলবার স্মিথের ওয়েব সাইটের একটি নিউজ লেটারে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। এখানে জানানো হয় স্মিথ তার ক্যাপ টাউনের বাড়িতে সে দিন সকালে আকস্মিকভাবে মৃত্যু বরন করেন। তার বয়স হয়েছিল ৮৮ বৎসর। == রচনাবলী == === কোর্টনি সিরিজ === When the Lion Feeds ১৯৬৪ The Sound of Thunder ১৯৬৬ A Sparrow Falls ১৯৭৭ The Burning Shore ১৯৮৫ Power of the Sword ১৯৮৬ Rage ১৯৮৭ A Time to Die ১৯৮৯ Golden Fox ১৯৯০ Birds of Prey ১৯৯৭ Monsoon ১৯৯৯ Blue Horizon ২০০৩ The Triumph Of The Sun ২০০৫ (Courtney and Ballantyne) Assegai ২০০৯ === প্রাচীন মিশর সিরিজ === রিভার গড ১৯৯৩ দ্য সেভেন্থ স্ক্রল ১৯৯৫ ওয়ারলক ২০০১ দ্য কোয়েস্ট ২০০৭ ডেজার্ড গড ২০১৪ ফারাও ২০১৬ প্রাচীন মিশর সিরিজের সমস্ত বইয়ের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →