ঘুমিয়ে পড়ার আগে
পৃষ্ঠা: 174
ISBN: 9789848028520
বইয়ের পরিচয়
'ঘুমিয়ে পড়ার আগে' মূলতঃ একটি সামাজিক উপন্যাস। সুরাইয়া জাহান তার এই উপন্যাসে গ্রাম এবং শহরকে একই মলাটে নিয়ে আসার চেষ্টা করেছেন। সেখানে যেমন আছে আলো ঝলমলে ঢাকা শহরের মরীচিকাসম হাতছানি তেমনি আছে গ্রাম্য রাজনীতি, কুসংস্কার, অশিক্ষিত জনগোষ্ঠীর আশা-নিরাশার গল্প। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রাহাত। পেশায় চিকিৎসক। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনকে সঙ্গী করে উচ্চতর ডিগ্রী লাভের চেষ্টারত এক সংগ্রামী যুবক। ঘটনার পরম্পরায় কখনো জড়িয়ে পড়ে বন্ধুর বিধবা স্ত্রী জোনাকির সাথে আবার কখনো বা বিশ্বস্ত সহচর বিনয় চ্যাটার্জির মতন আদর্শ এক স্কুল শিক্ষকের সাথে। তাতে করে বিনয় চ্যাটার্জির একসময়ের প্রেমিকা সৌগতা ঘোষের মুখোমুখিও হতে হয় রাহাতকে। জীবনের চড়াই উতরাই সামলাতে গিয়ে প্রায় ভুলেই যায় শাপলাকে। অথচ ছাত্র জীবনে এই শাপলার জন্যই মরতে বসেছিলো রাহাত। সহপাঠী শাপলা ছিলো তার ব্যর্থ প্রণয়ের বিষণ্ণতা। তাইতো মনে মনে খুব পছন্দ করা সত্ত্বেও জোনাকিকে গ্রহণ করতে দ্বিধায় পড়ে যায় রাহাত। তারপরও সব কিছুকে ছাপিয়ে রাহাত একজন আদর্শ মানুষ।