চিলেকোঠার সেপাই
পৃষ্ঠা: 96
ISBN: 9789849395645
বইয়ের পরিচয়
নবপ্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী মিঃ জিন্নাহ্ ছিলেন করাচি কেন্দ্রিক স্থানীয় ও ভারত প্রত্যাগত ব্যবসায়ী-শিল্পপতি-শিক্ষিত-পেশাজীবী সমন্বিত মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি। কাজেই তিনি পশ্চিম পাকিস্তানের শক্তিশালী সামাজিক শক্তির অধিকারী সামন্ত অভিজাতদের যথাসম্ভব এড়িয়ে চলেন এবং আমলা ও ব্যবসায়ীদের ওপর নির্ভর করেন। ফলে অচিরেই সামরিক-বেসামরিক আমলা চক্র দেশটির দণ্ডমুণ্ডের কর্তারূপে আবির্ভূত হয়।'এই আমলাচক্র দেশের ওপর তাদের কর্তৃত্ব নিরঙ্কুশ ও স্থায়ী করার লক্ষ্য নিয়ে এগুতে থাকে। শাসকচক্রের আনুকূল্যে গড়ে ওঠা নব্য ধনিক গোষ্ঠী শিল্পপতি ও ব্যবসায়ীদের পাশাপাশি পাকিস্তানের উভয় অংশের কোন কোন সুযোগ সন্ধানী রাজনৈতিক দল-গোষ্ঠী বা ব্যক্তি বিশেষ সহযোগী শক্তি হিসাবে তাদের পাশে দাঁড়ায়।