বইয়ের পরিচয়
”জননী” বইয়ের সংক্ষিপ্ত কথা:জননী উপন্যাসের সমাজ বাস্তবতা অত্যন্ত কঠিন। উপন্যাসের আদ্যোপান্ত কাহিনী দারিদ্রের কষাঘাতে জর্জরিত। কাহিনী বর্ণনায় লেখক বাস্তবতার ও মৌলিকতার পরিচয় দিয়েছেন। কাহিনীতে সামান্য কিছু অবাস্তবতা ও অসংগতি থাকলেও কাহিনী নির্মাণে, চরিত্র চিত্রনে, শিল্প চেতনা ও সমাজ বাস্তবতায় লেখক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। জননী শওকত ওসমানের প্রত্যক্ষ জীবন ঘনিষ্ঠ সর্বাধিক সার্থক ও মৌলিক উপন্যাস। (পূর্বদেশ)