বইয়ের পরিচয়

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে একটা সুন্দরী তরুণীর লাশ উদ্ধার হয়েছে। লাশের পায়ে কলসি বাঁধা ছিল।প্রাথমিক তদন্তে জানা গেছে মেয়েটাকে ধর্ষণের পর গলা টিপে মেরে ফেলা হয়েছে। স্থানীয় পুলিশ সর্বশক্তি দিয়ে মাঠে নামে, কিন্তু কোনো কুলকিনারা করতে পারে না।এদিকে বছরখানেক আগে শীতলক্ষ্যা নদীতে একটা মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। এখানকার থানায় নতুন বদলী হয়ে আসা মেধাবী পুলিশ অফিসার রাহাত এই রেপ এন্ড মার্ডার কেসের তদন্ত করতে গিয়ে একজন ধারাবাহিক খুনীর হদিস পায়। যার খুনের প্যাটার্নগুলো একই রকম, ধর্ষণের পর গলা টিপে মেরে ফেলা হয় ভিকটিমকে। আর লাশের পায়ে কলসি বেঁধে ফেলে দেওয়া হয় নদীতে।রাহাত দুটো খুনকে একই সূত্রে গেঁথে তদন্তে নামে। যতই দিন যায় রাহাত বুঝতে পারে একজন ভয়ংকর সেক্সুয়াল সাইকোপ্যাথ ঘুরে বেড়াচ্ছে নদীপথে। যে কিনা সুযোগ পেলেই পশু হয়ে ওঠে, ধর্ষণের পর খুন করে পালিয়ে যায়।রাহাত কি পারবে এই সাইকোপ্যাথকে খুঁজে বের করতে?

লেখক পরিচিতি

মুহম্মদ জাফর ইকবাল

1952 – বর্তমান

মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ক্যলিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ও বেল কমিউনিকেশনস রিসার্চে ১৮ বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন ও ১৯৯৪ সালের ডিসেম্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ২০১৮ সালে ৩ অক্টোবর তিনি অবসরে যান। তিনি বিভিন্ন গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছন। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিজ্ঞান কল্পকাহিনী লেখক হিসেবে বিবেচনা করা হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →