বইয়ের পরিচয়

"সেরা দশ গল্প" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা:সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন কারও কারও কণ্ঠে ধ্বনিত হয়, বাংলা ছােটগল্পের দিন কি শেষ?ছােটগল্পের দিন শেষ হয়ে যায় নি। বাংলাদেশের ছােটগল্পের স্বরূপ এই প্রজন্মের পাঠকদের সামনে তুলে ধরতেই দেশসেরা এ গল্পকারদের ছােটগল্প সংকলনের একটি সিরিজ প্রকাশ করছে ‘অন্যপ্রকাশ’।খ্যাতিমান গল্পকার জ্যোতিপ্রকাশ দত্তের দশটি গল্পের বর্তমান সংকলন এই সিরিজের অন্তর্ভুক্ত। এতে যুক্ত হয়েছে তাঁর যে সকল গল্প-- কেষ্টযাত্রা- রংরাজ ফেরে না- একজন পুরুষ চাই- বিচার চাই সম্রাট- পরমাত্মীয়- যে তােমায় ছাড়ে- কালকূট- ফিরে যাও জ্যোৎস্নায়- যদি পাখি না ওড়ে- দেহাবশেষ

লেখক পরিচিতি

জ্যোতিপ্রকাশ দত্ত

1939 – বর্তমান

জ্যোতিপ্রকাশ দত্ত (জন্ম : ১ সেপ্টেম্বর, ১৯৩৯) হলেন একজন বাংলাদেশী সাহিত্যিক, গল্পকার ও ঔপন্যাসিক। ষাটের দশকে গল্প দিয়ে তার সাহিত্যিক জীবন শুরু হয়েছিল। তার গল্পে উঠে এসেছে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, জীবনদর্শন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এমনকি আধুনিক জীবনযাত্রা। তিনি সৃষ্টি করেছেন সাহিত্যে নতুন ধারা 'ছোট উপন্যাস' অর্থাৎ 'উপন‍্যাসিকা'। তিনি বাংলা সাহিত্যের একজন শক্তিমান লেখক।গল্পকার হিসেবে ১৯৭১ সালে লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। ২০১৬ সালে ভূষিত হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →