বইয়ের পরিচয়

"টারজান -১" বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃটারজান অভ দ্য এইপস : আফ্রিকার পশ্চিম উপকূলে কঙ্গোর এক দুর্গম জঙ্গল। হিংস্র জন্তু-জানোয়ার আর বনমানুষের আস্তানা। এখানেই এসে ঘর বাঁধতে হলো। সম্রান্ত এক ইংরেজ দম্পতিকে। সেই ঘরে জন্ম নিল তাদের ফুটফুটে সুন্দর এক ছেলে। ঘটনাচক্রে সন্তানহারা এক বনমানবীর কোলে গিয়ে পড়ল ছেলেটি। তাকেই মা বলে জানল। তারই দুধ খেয়ে বড় হলো বনমানুষের মাঝে। এই ছেলেটির নাম টারজান। ফ্যান্টাসির জগতে এক কিংবদন্তীর নায়ক।দ্য রিটার্ন অভ টারজান : শহরে থাকতে খুব বেশি দিন ভালো লাগল না টারজানের। ফিরে চলল আফ্রিকার গহন বনে, তার পরম বন্ধু বনমানুষদের কাছে। যাত্রার শুরুতে জাহাজেই বাধল গণ্ডগোল। হুমকি দিতে শুরু করল এক ভয়ঙ্কর অপরাধী, নিকোলাস রোকোফ। টারজানকে তার পথ থেকে সরে দাঁড়াতে বলল । কিন্তু কারো হুমকির পরোয়া করে না দুঃসাহসী টারজান। জাহাজ থেকে মরুভূমি, সেখান থেকে গভীর জঙ্গল, দুরন্ত এক অ্যাডভেঞ্চারের সূচনা হলো এভাবেই।

লেখক পরিচিতি

এডগার রাইস বারোজ

1875 – 1950

এডগার রাইস বারোজ (সেপ্টেম্বর ১, ১৮৭৫ - মার্চ ১৯, ১৯৫০) একজন মার্কিন লেখক। তার মূল খ্যাতি টারজান চরিত্রের স্রষ্টা হিসেবে। তবে লেখালেখির আরো অনেক বিভাগে তার পদচারণা ছিল।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →