ডেথ ট্র্যাপ (২য় খন্ড) বইয়ের প্রচ্ছদ

ডেথ ট্র্যাপ (২য় খন্ড)

লেখক: কাজী আনোয়ার হোসেন

পৃষ্ঠা: 296

ISBN: 9841674262

বইয়ের পরিচয়

ফ্রান্সের দো খমিয়েখ খেযিমন্ত প্যাখাশুতিস্ত দো’ইনফেন্তে খিয়্য দে মেখিন বা ফার্স্ট মেরিন প্যারাশুট রেজিমেণ্টের সদস্যদের হামলা ঠেকিয়ে দিয়েছে রানা। কিন্তু যখন জানল, এবার আসছেন ব্রিটিশ এসএএস এর লিজেণ্ডারি ব্রিটিশ কমাণ্ডার জেনারেল জুলিয়াস বি, গুণ্ডারসন স্বয়ং, তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া উপায় দেখল না। তিনি রানার শ্রদ্ধেয় গুরু..তিনিও শত্রু? তা হরে এবার হবে গুরু-শিষ্যের তুমুল লড়াই? গুণ্ডারসনের সঙ্গে আছে দুনিয়াসেরা কমাণ্ডো দল! অথচ রানার আছে সাধারণ ক’জন অফিসার ও সেনা সদস্য! এদের নিয়েই করতে হবে অসাধ্য সাধান। কীভাবে? ওদিকে যাদেরকে সাহায্য করছে রানা, তারাই হঠাৎ মারতে উদ্যত হলো কেন আবার? কী হচ্ছে এসব? আর ওই স্পেসশিপ? পাতাল গুহা থেকে গেল কোথায় ওটা? রানার চারপাশেই শত্রু..বন্ধু কোথায়?

লেখক পরিচিতি

কাজী আনোয়ার হোসেন

1936 – 2022

কাজী আনোয়ার হোসেন (১৯ জুলাই ১৯৩৬-১৯ জানুয়ারি ২০২২) ছিলেন একজন বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা ধারাবাহিকের প্রকাশক সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে প্রকাশ করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →