বইয়ের পরিচয়

একটি ভগ্নপ্রায় জমিদারবাড়িকে ঘিরে রয়েছে কিছু রহস্যময় ইতিহাস আর রয়েছে বংশপরম্পরায় বয়ে চলা এক প্রাচীন অভিশাপ। চারটে দশক ধরে চারটে অস্বাভাবিক মৃত্যু – আত্মহত্যা নাকি খুন? পরিত্যক্ত অন্দরমহলের আনাচে কানাচে নাকি দেখা যায় কুয়াশা ঢাকা এক ছায়ামূর্তিকে। কে সে?মসক্রপ পরিবারের সমাধির নিচে কে ঘুমিয়ে আছে দু'শো বছর ধরে? একটি বাচ্চা মেয়ের কয়েক শতাব্দী পুরনো ডাইরি কীসের ইঙ্গিত দেয়? বারবার কোন স্বপ্নের কথা ডাইরিতে লিখত সে? সেখানেই কি লুকিয়ে আছে রহস্যের সমাধান?নাকি আরও গভীরে? মানব সভ্যতার ইতিহাসের বুক থেকে সরিয়ে নেওয়া কয়েকটা পাতা খুঁজতে হবে আমাদের। যুগযুগান্ত করে চলে আসা কিছু লোককথা এবং পৌরাণিক গল্পের ছলে আমাদের যে সংকেত দিতে চেয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা...প্রতি পাতায় ভয়াবহ মোড় বদলাতে থাকা সায়ক আমানের প্রথম আলৌকিক রহস্য উপন্যাস, - 'তার চোখের তারায়'।

লেখক পরিচিতি

সায়ক আমান

জন্ম ১৩ই জুলাই, ১৯৯২-তে, কলকাতায়। কারিগরী বিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করলেও, সাহিত্যের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণে সাহিত্যচর্চাকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করেছেন তিনি। ইতিমধ্যে তরুণ প্রজন্মের কাছে প্রিয় লেখক। লেখালেখি এবং অডিও জগতে সমান স্বচ্ছন্দ। বাংলার অন্যতম অডিও স্টোরি সিরিজ, মিডনাইট হরর স্টেশনের সহ-প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল ছাড়াও কাজ করছেন জনপ্রিয় রেডিও শো সানডে সাসপেন্স-এর সঙ্গে।

সব বই দেখুন →