বইয়ের পরিচয়
উইকিপিডিয়া থেকে
তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা ১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত তিনটি সেনা-অভ্যুত্থান এর ঘটনা নিয়ে লিখিত একটি গুরুত্বপূর্ণ বই। ঢাকার স্টেশন কমান্ডার লে. কর্ণেল (অব:) এম এ হামিদ পিএসসি ঐতিহাসিক অভ্যুত্থানগুলো এর ঘটনাক্রম এই বইতে তুলে ধরেন। লে. কর্ণেল (অব:) এম এ হামিদ লিখিত এই বইটি আগষ্ট থেকে নভেম্বরের মধ্যে সাধিত তিনটি সেনা অভ্যুত্থান সম্বন্ধে বেশ নির্ভরযোগ্য বই বলেই মনে হয়। == প্রেক্ষাপট == বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ তিনটি সেনা অভ্যুত্থান সংঘটিত হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর এবং ৭ই নভেম্বর। যাতে প্রাণ হারান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অধিকাংশ সদস্য, অসংখ্য সেনা অফিসার, তাদের পরিবারের লোকজন। এসব অভ্যুত্থানে নিহত হন। খুনীদের অধিকাংশ পাকিস্তান প্রত্যাগত সেনা সদস্য। অভ্যুত্থানগুলো ঘটার সময় লেখক এম এ হামিদ ঢাকার স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। পরিবারসহ ক্যান্টনমেন্টেই অবস্থান করছিলেন। লেখক বইটিতে সেনা অভ্যুত্থানগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেছেন, এবং জন্ম দিয়েছেন কিছু নতুন প্রশ্নের। == তথ্যসূত্র ==
উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗