তেরো পার্বণ
পৃষ্ঠা: 160
ISBN: 978938081066
বইয়ের পরিচয়
তের পার্বণ(কিছু অংশ)দোঁহারে দেখেছি দোঁহে[ প্রারম্ভিক আবহসংগীত। কলিংবেলের আওয়াজ। দরজা খোলারশব্দ। ]অম্বা ॥ একি? তুমি এখনও শোওনি ?দিবাকর ॥ না।অম্বা ॥ খেয়ে নিয়েছো তো।দিবাকর ॥ না।অম্বা ॥ সেকি? কেন? রাত বারোটা বাজে।দিবাকর ॥ তুমি জানো? রাত বারোটা বাজে ?অম্বা (হেসে) ওমা, জানব না কেন? আমার হাতে ঘড়ি নেই? দিবাকর ॥ আছে! আমি মনে করেছিলাম নেই।অম্বা ॥ না না, আছে বইকি। সেই জন্যেই তো জিজ্ঞেস করছি কত রাত্তির হয়ে গেছে, তুমি খাওনি কেন?দিবাকর ॥ তুমি বোধহয় ভুলে গেছ গত দশ বছর আমরা দুজনে রাত্রে এক সঙ্গে খাই?অম্বা ! (হেসে) ও বাবা, তোমার মেজাজ যে একেবারে সপ্তমে। কি হল কি? কেউ এসেছিল ?দিবাকর " কথাটা কি হেসে উড়িয়ে দেবার মত? মানে, তোমার তাই মনে হচ্ছে? বিকেল চারটের সময় বেরিয়েছ, ফিরলে রাত বারোটা ! এটা ভদ্রলোকের বাড়ি না কি?অম্বা ॥ এ আবার কেমন কথা? রাত বারোটা কেন হল সেটা তো তোমার জানার দরকার।তেরো পার্বণ