বইয়ের পরিচয়

আজকের এই শ্রমসমতার যুগে কেন শুধু ব্রাহ্মণরাই পুজো করবেন? কেন পুজোয় পৌরোহিত্যের ক্ষমতা শুধু পুরুষদেরই হাতে? ভেবে দেখেছেন কখনো?তবে আজও কি বর্ণাশ্রমের বীজ লুকিয়ে আছে আমাদের মনের ভেতরে?জানেন কি, বৈদিক যুগে নারীদেরও উপনয়ন হত? যা ধীরে ধীরে খর্ব করা হয়েছে পুরুষতান্ত্রিক অপভ্রংশে?কি হবে যদি কোনো সুযোগ্যা তরুণী অব্রাহ্মণ, তায় নারী হিসেবে পৌরোহিত্য করতে চান এই যুগের দুর্গাপুজোয়?আমাদের সমাজ কি মেনে নেবে তাঁকে? সাদরে বসাবে শ্রদ্ধাসনে? নাকি রে রে করে তেড়ে আসবে সনাতনী নিয়মের ভয় দেখিয়ে?এমনই এক ব্যতিক্রমী কাহিনী নিয়ে দেবারতি মুখোপাধ্যায়ের এই প্রেমের উপন্যাস দিওতিমা। রয়েছে দিওতিমা আর মঙ্গলরূপের এক মিষ্টি প্রেমকাহিনী, রয়েছে পুজোর গন্ধ মাখা শিউলি ফুল, ঢাকের কাঠি, আর্মেনিয়ান ঘাট আর হলুদ ট্যাক্সি। রয়েছে উত্তরবঙ্গ, পাহাড়ভেজা বৃষ্টি, মন ভাল করা আমেজ।

লেখক পরিচিতি

দেবারতি মুখোপাধ্যায়

1886 – 1976

যাদুগোপাল মুখোপাধ্যায় (১৮ সেপ্টেম্বর, ১৮৮৬ - ৩০ আগস্ট, ১৯৭৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম চমকপ্রদ চরিত্র, বিপ্লবী অনুশীলন সমিতির অবিসংবাদী নেতা ও প্রখ্যাত চিকিৎসক। রাজনীতিক্ষেত্রে তিনি বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, মতিলাল রায় প্রভৃতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যুগান্তর পার্টির কর্ণধার হিসেবে তিনি ইশতেহার প্রচার করে বিপ্লবী সংগঠন তুলে দিয়ে বাংলার বিপ্লবীদের কংগ্রেসের মাধ্যমে গণআন্দোলনে অংশগ্রহণের নির্দেশ দিয়েছিলেন। উচ্চাঙ্গ সংগীত বিশারদ ও সুসাহিত্যিক ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →