দ্য ভ্যালি অফ ফিয়ার (উপন্যাস) বইয়ের প্রচ্ছদ

দ্য ভ্যালি অফ ফিয়ার (উপন্যাস)

লেখক: আর্থার কোনান ডয়েল

পৃষ্ঠা: 129

ISBN: 9789847602578

বইয়ের পরিচয়

'আমি ভাবতে বাধ্য হচ্ছি যে', বললাম আমি। অধীর কণ্ঠে বললো শার্লক হোমস, 'আমিও তাই ভাবতাম।' 'মরদেহদের মধ্যে আমিই সবচেয়ে বেশিদিন যন্ত্রণা সয়ে আছি, এ বিশ্বাস আমার আছে। তাও সেদিনকার শ্লেষবঙ্কিম বাধা প্রদানে মেজাজ খিঁচড়ে গেল।'কড়া গলায় বললাম, 'হোমস, মাঝে মাঝে সত্যিই তোমাকে বরদাস্ত করা যায় না।' হোমস তখন নিজের চিন্তাতেই এমন বুঁদ হয়ে রয়েছে যে আমার প্রতিবাদের তখুনি কোনো জবাব দিলো না। প্রাতরাশ তখনও মুখে তোলেনি। খাম থকে সদ্য বের করা কাগজের টুকরোটির দিকে অনিমেষে চেয়ে আছে হাতের ওপর ভর দিয়ে। তারপর খামটা তুলে নিলো, আলোর সামনে ধরে খুব হিসেবি চোখে বাইরের দিকটা এবং পেটির মতো ঝুলে থাকা আঠা লাগানোর জায়গাটা দেখলো।বললো চিন্তামগ্ন কণ্ঠে, 'এ যে দেখছি পোর্লকের হাতের লেখা। বার-দুয়েক এ হাতের লেখা আগে দেখেছি। তবুও এটা পোর্লকেরই হাতের লেখা, গ্রিক 'e'র বাহারি চুড়োটাই ধরিয়ে দিচ্ছে। কিন্তু এ চিঠি যদি পোর্লকের হয়, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে নিশ্চয়।'কথাগুলো হোমস যেন আমাকে বলছে না, নিজের মনেই বলে যাচ্ছে। আমার বিরক্তি উবে গিয়ে কৌতূহল হলো। কী বলতে চায় হোমস?

লেখক পরিচিতি

আর্থার কোনান ডয়েল

1859 – 1930

স্যার আর্থার ইগনেতিয়াস কোনান ডয়েল (২২ মে ১৮৫৯ - ৭ জুলাই ১৯৩০) ছিলেন একজন ইংরেজ লেখক ও চিকিৎসক। তার শার্লক হোম্‌সের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা, ননফিকশন, ঐতিহাসিক উপন্যাস এবং রম্যরচনা।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →