1900 – 1964
আব্দুর রহমান হানাফী (১৯০০ - ১৯৬৪) ছিলেন বৃহত্তর কুমিল্লা অঞ্চলের একজন ধর্ম প্রচারক, শিক্ষা সংস্কারক, পীর ও আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অঞ্চলে কুসংস্কার দূরীকরণ ও ইসলামি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি সোনাকান্দা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ছিলেন। তিনি একজন কুরআনের হাফেজ ছিলেন। তিনি আবু বকর সিদ্দিকীর একজন শিষ্য ও খলিফা ছিলেন। তিনি সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসাসহ আরো বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামি প্রতিষ্ঠান স্থাপন করেছেন। গবেষক মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী ইসলামিক ফাউন্ডেশনের পৃষ্ঠপোশকতায় তার জীবনী প্রকাশ করেছন।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗
সব বই দেখুন →