বইয়ের পরিচয়

এই শরৎ শূন্যতায়_এক মুঠো রৌদ্রজ্জ্বল নীল আকাশ আর সাদা রঙের ঘনঘটা দেখে,আনন্দে লাফাতে লাফাতে যে মেয়ে-নিঃসঙ্গতায় হাজার বর্ষ কাটিয়ে বাঁচতে চায় আগামীর সমস্ত শতবর্ষ,শতাব্দীর সব সুন্দর আর সত্যি গুলোকে নিয়েতাকে আর কোনদিন দুঃখ দিতে এসো না প্রেমিক-পুরুষ।কারো নিঃসঙ্গতাকে পুঁজি করে হৃদয় নিয়ে খেলা করার মত জঘন্য কাজ তুমি আর কখনো করো না।রাত বন্দী বারান্দায়চাঁদের গতরে শুয়ে থাকি আমিআর আমার গতরে তুমিময় তারতাজা অভাব।তোমরা জেনে রাখ হে পৃথিবীর পূর্ণতারা -একটি ধ্বংসাবশেষ হৃদয়ের এক খন্ড প্রাচীন ইটের গায়ে খোদাই করে রেখে যাওয়া আমার শেষ নথিপত্র-বিধাতাভাগ্য এবংপৃথিবীর কাছে আমার আর কোন অভিযোগ নেই।আর কোন অভিযোগ নেই জীবনের কাছেও।

লেখক পরিচিতি

তসলিমা নাসরিন

1962 – বর্তমান

তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট ১৯৬২) বাংলাদেশী-সুইডিশ লেখক, চিকিৎসক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং কর্মী। তিনি নারী নিপীড়ন এবং ইসলাম ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য পরিচিত; তার কিছু বই বাংলাদেশে নিষিদ্ধ। তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উভয় থেকেই বঙ্গীয় অঞ্চল থেকে কালো তালিকাভুক্ত এবং নির্বাসিত হয়েছেন। তিনি বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করেন এবং তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় বসবাস করার পর, তিনি ২০০৪ সালে ভারতে চলে আসেন, কিন্তু ২০০৮ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →