বইয়ের পরিচয়

"নুড়ি পাথরের দিনগুলি" বইয়ের ফ্ল্যাপের লেখা:নুড়ি পাথরের মতােই চারপাশে ছড়িয়ে থাকে দিন। অগােছালাে, আনমনা এই কাহিনি তেমন কিছু মানুষের ছড়িয়ে ছিটিয়ে থাকা দিনের গল্প। কখনও দিনের আলাে পড়ে ঝকঝকে, শাণিত কখনও স্নিগ্ধ, কোমল। আহিরী নামের এক বুদ্ধিদীপ্ত শিক্ষিত মেয়েকে ঘিরে কাহিনি শুরু হয়েছে। তাকে ঘিরে তিন পুরুষ। তাদের আলাদা চরিত্র, আলাদা বিশ্বাস। আহিরী কার কাছে যাবে? এদিকে আহিরীর বাবা কমলেশ রায় আর মা। নবনীকে ঘিরে তৈরি হয়েছে আর এক ন্যায়অন্যায়ের জীবনকথা। তারই বা শেষ কোথায় ?

লেখক পরিচিতি

প্রচেত গুপ্ত

1962 – বর্তমান

প্রচেত গুপ্ত (১৪ অক্টোবর ১৯৬২) একজন বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। ২০০৭ খ্রিষ্টাব্দে পরিচালক তরুণ মজুমদার তার 'চাঁদের বাড়ি' উপন্যাসটি অবলম্বনে একটি বাঙলা চলচ্চিত্র তৈরি করেন। ২০১১ খ্রিষ্টাব্দে তার 'চোরের বউ' গল্পটি অবলম্বনে পরিচালক শেখর দাস 'নেকলেস' নামের একটি চলচ্চিত্র তৈরি করেন। তিনি সমকালীন বাংলা সাহিত্যের একটি পরিচিত নাম। তার কিছু গল্প হিন্দি, ওড়িয়া এবং মারাঠি ভাষাতে অনূদিত হয়েছে। তিনি বাংলা পত্রিকা যেমন 'উনিশ কুড়ি', 'সানন্দা' এবং 'দেশ'-এর নিয়মিত লেখক। ২০২২ সালের ডিসেম্বরে গুপ্তকে এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কারে ভূষিত করে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →