বইয়ের পরিচয়

"নুলিয়াছড়ির সোনার পাহাড়" বইটির প্রথম অংশের কিছু কথাঃসূর্যটা এখন ঠিক মাথার ওপরে। আমাদের রূপলাল লেনের পুরােনাে বাড়িটার বিশাল ছাদের কোথাও একরত্তি ছায়া নেই। গােটা ছাদ জুড়ে ঝাঝা রােদ। পাশের বাড়ির চৌধুরীদের কামরাঙ্গা গাছের ডালে কয়েকটা পাতিকাক মাঝে মাঝে অলস গলায় ডাকছে। খুব একটা বাতাসও নেই। গােটা আকাশটা জুন মাসের গনগনে রােদে ঝলসে যাচ্ছে।বাবু আর আমি চিলেকোঠায় বসেছিলাম। আট দিন আগে বাবু আমেরিকা থেকে এসেছে। ওখানে মিসৌরীর এক স্কুলে পড়ে। ওর বাবা, অর্থাৎ আমার মেজকাকা ওয়াশিংটনে। আমাদের এ্যাম্বেসিতে কাজ করেন। বলতে গেলে আমি এক রকম জোর করেই বাবাকে দিয়ে মেজকাকাকে চিঠি লিখিয়ে বাবুকে এনেছি। নইলে গরমের লম্বা ছুটিটা একা আমার কী করে যে কাটতাে ভেবে পাই না………

লেখক পরিচিতি

শাহরিয়ার কবির

1950 – বর্তমান

শাহরিয়ার কবির (জন্ম ২০ নভেম্বর ১৯৫০) একজন বাংলাদেশী লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। তিনি মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বই লিখেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →