বইয়ের পরিচয়

"পঞ্চতন্ত্র" বইটি সম্পর্কে কিছু কথাঃরস, – মজলিসি ভঙ্গি আর অসাধারণ রচনাশৈলীর ছোঁয়ায় পঞ্চতন্ত্র অনন্য। বিচিত্র বিষয়, বিচিত্র তথ্য, বিচিত্র পরিবেশের মধ্য দিয়ে পাঠক চলে যান এমন এক জগতে যার নির্মাণ বােধহয় কেবলমাত্র সৈয়দ মুজতবা আলীর পক্ষেই সম্ভব। কাইরাের কাফেতে, ভুল নয়, কাফেতেই সুট বানানাের দরদাম চলে পাক্কা তিনঘণ্টা, সুড-এট নিয়ে হিটলার-চেম্বারলেনে এর বেশি দর-কষাকষি নিশ্চয়ই হয়নি। আর সুটের ট্রায়েল-এর কথা বলাই বাহুল্য। আবার যখন বিস্তর গবেষণার ফল শাহ-ইনশাহ বাদশা-সালামৎ মুহম্মদ তুগলুক শাহ সিন্ধুনদের ইলিশ খেয়ে শহীদ হয়েছিলেন, এ কি কম চমকপ্রদ! এমনি অনেক অসামান্য অনবদ্য রচনা নিয়েই পঞ্চতন্ত্র। চির চিত্তহারী।

লেখক পরিচিতি

সৈয়দ মুজতবা আলী

1904 – 1974

সৈয়দ মুজতবা আলী (উচ্চারণ: /ˈsoi̯̯ɔd̪ ˈmud͡ʒt̪ɔbaˑ‿ˈaliˑ/ (); ১৩ই সেপ্টেম্বর ১৯০৪ – ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪) ছিলেন একজন বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক, একাডেমিক, পণ্ডিত ও বহুভাষী। তিনি ভারতীয় উপমহাদেশ ছাড়াও অধ্যয়ন ও চাকরিসূত্রে আফগানিস্তান, মিসর এবং ইউরোপে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তাঁর ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচনা একইসঙ্গে পাণ্ডিত্য ও রম্যবোধে পরিপুষ্ট।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →