বইয়ের পরিচয়

"পাথারিয়ার খনি - রহস্য" বইয়ের সংক্ষিপ্ত লেখা:এক যুগ আগে বেরিয়েছিলো নুলিয়াছড়ির সোনার পাহাড়। তখন বলেছিলাম-আবির, বাবু, ললি, টুনিদের নিয়ে আরো লেখার ইচ্ছে আছে। ‘পাথারিয়া খনি রহস্য’ কাহিনীর ছক বহু আগেই করে রেখেছিলাম। আমার এক বন্ধু ছিলো ভূতত্ত্ব বিভাগে পড়তো। সেই বন্ধুটির কাছে প্রথম শুনি পাথারিয়ার কথা। ম্যাপ চুরির ঘটনাও বলেছিলো সে। পরে পাথারিয়া গিয়ে নিজে কানে শুনে এসেছি ‘পাহাড়ের হৃৎকম্পন’। তখনই ঠিক করেছিলাম আবিরদের পাথারিয়া আনতে হবে।-লেখক

লেখক পরিচিতি

শাহরিয়ার কবির

1950 – বর্তমান

শাহরিয়ার কবির (জন্ম ২০ নভেম্বর ১৯৫০) একজন বাংলাদেশী লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। তিনি মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বই লিখেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →