বইয়ের পরিচয়

"ফাউণ্ডেশন" বইয়ের পিছনের কভারের লেখা:দূর ভবিষ্যতের কাহিনী। ভেঙে পড়ছে গ্যালাক্সির লক্ষ লক্ষ বিশ্বজুড়ে বিস্তৃত গ্যালাকটিক এম্পায়ার। শােনা যাচ্ছে বর্বরতার পদধ্বনি, পরিষ্কার ফুটে উঠেছে তুঙ্গস্পর্শী। মানবসভ্যতার অবক্ষয়ের অযুত চিহ্ন। সাইকোহিষ্ট্রি, অর্থাৎ মনস্তাত্ত্বিক ইতিহাসের সাহায্যে ভবিষ্যদ্বাণী করলেন। গণিতবিদ প্রফেসর হ্যারি সেলডন: শিগগিরই শুরু হতে যাচ্ছে তিরিশ হাজার বছর স্থায়ী চরম অরাজকতা ও নৈরাজ্য। এই ঘাের অমানিশায় একমাত্র আলােকবর্তিকা তিনিই। তাই তিনিই বাতলে দিলেন উদ্ধারের পথ তৈরি করতে হবে। শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর এক নতুন শক্তি ফাউণ্ডেশন। নতুন আরেক সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। শুধু যে পথই দেখালেন তা নয়, অগুনতি সহকর্মী নিয়ে তারুণ্যের উদ্যম আর দুরন্ত সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন মানবজাতিকে বাঁচাতে।

লেখক পরিচিতি

আইজাক আসিমভ

1920 – 1992

আইজাক আসিমভ (জানুয়ারি ২, ১৯২০ – এপ্রিল ৬, ১৯৯২), আইপিএ: /ˈaɪzək ˈæzɪˌmɑv/ আইজ়াক্‌ অ্যাজ়িমভ়্‌, মূলত Исаак Озимов ইসাক্‌ আজ়িমভ়্‌ কিন্তু বর্তমানে রাশিয়ানে এভাবে লিখা হয়: Айзек Азимов) ছিলেন রাশিয়ান বংশোদ্ভুত এবং রাশিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। তিনি জীবনে ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন, লিখেছেন প্রায় ৯,০০০ চিঠি ও পোস্টকার্ড। ডিউই দশমিক পদ্ধতি দ্বারা চিহ্নিত ১০টি প্রধান বিষয়ের ৯টির উপরেই তিনি লিখেছেন। আর দর্শনের চিহ্নিত ১০০টি বিষয়ের মাত্র একটির উল্লেখ তার রচনায় পাওয়া যায়না। বিজ্ঞান কল্পকাহিনীর এই পণ্ডিত তার জীবদ্দশায় চিহ্নিত বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন। অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক। আসিমভের সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। তার অন্যান্য প্রধান সিরিজের মধ্যে রয়েছে গ্যালাক্টিক সাম্রাজ্য সিরিজ এবং রোবট সিরিজ যে দুটিকে পরবর্তিতে তিনি ফাউন্ডেশন সিরিজের অন্তর্ভুক্ত করেছেন ভবিষ্যৎ ইতিহাস বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের এই প্রক্রিয়ার অগ্রদূত ছিলেন কর্ডওয়েইনার স্মিথ এবং পাউল এন্ডারসন। তার অসংখ্য ছোটগল্পের মধ্যে নাইটফল গল্পটি ১৯৬৪ সালে সাইন্স ফিকশন রাইটার্স অফ আমেরিকা কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী শীর্ষক ছোটগল্পের সম্মানে ভূষিত হয়। তিনি পল ফ্রেঞ্চ ছদ্মনামে ছোটদের জন্য লিখতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →