বইয়ের পরিচয়

আবুল মনসুরের আয়নায় মুখ দেখে যাঁরা খুশি হয়েছেন,ফুড কনফারেন্সও নিশ্চয় তাঁরা পেট ভরে খেয়ে প্রচুর আনন্দ পাবেন। ফুড কনফারেন্সে বাঙালি হিন্দু-মুসলমানের জাতীয় চরিত্রের বাস্তব দিক রূপায়িত করে তোলা হয়েছে। রঙ্গ ও ব্যঙ্গের ভেতর দিয়ে লেখক বাঙালি-চরিত্রের এই সাধারণ বাস্তব দিক দেখিয়ে পাঠকদের প্রচুর হাসিয়েছেন বটে, কিন্তু অবিমিশ্র হাসিই যে আসল ব্যাপার নয় ,হাসির পেছনে লেখকের অন্তরের বেদনার দরিয়া যে উচ্ছসিত ধারায় বয়ে চলেছে অন্তর্দৃষ্টিসম্পন্ন পাঠকদের তা নজর এড়িয়ে যাওয়ার কথা নয় ।

লেখক পরিচিতি

আবুল মনসুর আহমেদ

1898 – 1979

আবুল মনসুর আহমদ (বাংলা উচ্চারণ: /abul mɔnsuɾ aɦmɔd̪/; ৩রা সেপ্টেম্বর ১৮৯৮-১৮ই মার্চ ১৯৭৯) ছিলেন একজন বাংলাদেশি সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজীবী ও সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' ও আত্মকথা (১৯৭৩) তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →