বুকের ভেতর বন্দি আগুন বইয়ের প্রচ্ছদ

বুকের ভেতর বন্দি আগুন

লেখক: সমরেশ মজুমদার

পৃষ্ঠা: 136

ISBN: 9789388014922

বইয়ের পরিচয়

”বুকের ঘরে বন্দি আগুন” বইয়ের পিছনের কভারের লেখা:এই উপন্যাসে জীবন্ত হয়ে আছে শােষিত শ্রমিক সমাজ এবং চা বাগান। বিশেষ দুই নারী চরিত্র— সরল, লড়াকু এতােয়ারি ও অসহায়, উচ্ছল দেহপসারিণী পুষি। চা কোম্পানির আদেশে এই দুই নারী ও দু’জন পুরুষ শ্রমিককে নিয়ে ডাক্তারবাবু যান বিহারের আদিবাসী প্রান্তর মহুয়ামিলনে। পূর্বপুরুষের ফেলে আসা মহুয়ামিলনে গিয়ে কী অভিজ্ঞতা হয়? এতােয়ারি কেন ফেরে না? পুষি কেন বদলে যায়? গতিময় গদ্যে ইতিহাসের জাদু মিশিয়েছেন সমরেশ মজুমদার।

লেখক পরিচিতি

সমরেশ মজুমদার

1942 – 2023

সমরেশ মজুমদার (১০ মার্চ ১৯৪২ – ৮ মে ২০২৩) একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা। তিনি বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনিকার। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার উঠে এসেছে তাঁর লেখায়। যে কারণে তাকে আপাদমস্তক ‘আরবান’ লেখক বলে অনেক সময় বর্ণনা করা হয়। তিনি ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →